উদ্দীপকের ফুয়াদ হাসান 'অন্ধবধূ' কবিতার কার প্রতিনিধি?- বিশ্লেষণ করো।
উত্তর: অবহেলিত ও অনাদরের দিক থেকে উদ্দীপকের ফুয়াদ হাসান 'অন্ধবধূ' কবিতার অন্ধবধূর প্রতিনিধি। 'অন্ধবধূ' কবিতায় বধূটি বুঝে গেছে, তার নিজের দুঃখ শুধু সেই বুঝবে। কারও কাছে অভিযোগ বা কথা বলার কেউ নেই। তাই প্রকৃতির সাথে কথা বলেই সে বেঁচে থাকে। নদীর শীতলতা তাকে ব্যথা ভুলতে সাহায্য করে। স্বাভাবিক মানুষদের কাছ থেকে অবহেলা অবজ্ঞা পেয়ে সে প্রকৃতির মাঝে খুঁজে নিয়েছে নীরব আশ্রয়। উদ্দীপকের পক্ষাঘাতগ্রস্ত প্রতিবন্ধী ফুয়াদ হাসান মৃত্যুর মধ্য দিয়ে মুক্তি লাভ করতে চান। তাকে নিয়ে তার পরিবারের লোকজন অসুখী। তিনি নিজেও তার ভার বইতে অক্ষম। এ অবস্থায় তার আর বেঁচে থাকার ইচ্ছা হয় না। তিনি মনে করেন মৃত্যুই তার মুক্তির সহজ পথ'। উদ্দীপকের এই বিষয়টি 'অন্ধবধূ' কবিতার অন্ধবধূর প্রতিবন্ধী জীবনের, সেই জীবন থেকে তার মুক্তির ভাবনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। অন্ধবধূটিও প্রতিবন্ধী বলে নিঃসঙ্গ গৃহকোণে পড়ে থাকতে হয়। তাই সেও মৃত্যুর মধ্য দিয়ে মুক্তি চায় এবং পরিবারের লোকদের মুক্তি দিতে চায়। 'অন্ধবধূ' কবিতায় অন্ধবধূর জীবন-যন্ত্রণা ও মানসিক অবস্থার প্রতিফলন লক্ষ করা যায় উদ্দীপকের ফুয়াদ হাসানের মানসিক অবস্থা ও জীবন-যন্ত্রণায়। তারা উভয়েই প্রতিবন্ধী। তারা উভয়েই জীবন-যন্ত্রণা থেকে মুক্তি চান। এসব দিক বিচারে তাই বলা যায় যে. উদ্দীপকের ফুয়াদ হাসান 'অন্ধবধূ' কবিতার অন্ধবধূর প্রতিনিধি।
SSC বাংলা ১ম পত্র অন্ধবধূ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অন্ধবধূ · সৃজনশীল
উদ্দীপকের ফুয়াদ হাসান 'অন্ধবধূ' কবিতার কার প্রতিনিধি?- বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর