"অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়"- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: "অন্ধ চোখের দ্বন্দ্ব ঢুকে যায়" বলতে অন্ধবধূর মৃত্যুর মধ্য দিয়ে তার অন্ধত্বের অভিশাপ মুক্তির বিষয়কে বোঝানো হয়েছে। 'অন্ধবধূ' কবিতায় একজন দৃষ্টিহীন গ্রাম্যবধূর অসহায় জীবনের চিত্র তুলে ধরা হয়েছে। কবিতায় বধূটি ননদের সঙ্গে চলতে চলতে শ্যাওলাপড়া পিছিল ঘাটে পড়ে গিয়ে দিঘির জলে ডুবে মরার আশঙ্কা করেছে। তার স্বামী প্রবাসী। তাই সে একলা ঘরে চুপটি করে পড়ে থাকে। তার এই অসহায় জীবনযাপনের কথা মনে আসায় সে ভাবে, পা পিছলে দিঘির জলে ডুবে মরলেই তার প্রতিবন্ধী জীবনের অবসান ঘটে, অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়।
SSC বাংলা ১ম পত্র অন্ধবধূ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অন্ধবধূ · সৃজনশীল
"অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়"- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর