"উদ্দীপকটি যেন 'প্রাণ' কবিতারই অভিন্ন রূপায়ণ"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: শুভকর্মের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকার আকুতি প্রকাশিত হওয়ায়, "উদ্দীপকটি যেন 'প্রাণ' কবিতারই অভিন্ন রূপায়ণ"-মন্তব্যটি যথার্থ। 'প্রাণ' কবিতায় কবি মনে করেন, মৃত্যুর পরও মানুষ বেঁচে থাকতে পারে- তার কর্মে, তার গানে, তার ভালোবাসায়। এই বিশ্বাসই তাঁকে জীবনমুখী করে তোলে। তিনি কর্মের মধ্য দিয়ে যুগান্তরেও মানুষের মনে বেঁচে থাকতে চান। 'প্রাণ' কবিতায় কবি এ পৃথিবী থেকে বিদায় নিতে চান না। এই জগৎ সুন্দর এবং আকর্ষণীয়। মানুষের হাসি-কান্না, মান-অভিমান, আবেগ-ভালোবাসায় পৃথিবী পরিপূর্ণ। এই জগতের মায়া ত্যাগ করে অন্য কিছুর আহ্বানে প্রলুব্ধ হয়ে কবি তাই মৃত্যুবরণ করতে চান না। মানুষের বিচিত্র আবেগ-অনুভূতিতে পরিপূর্ণ এ জগতে তিনি বেঁচে থাকতে চান। তিনি মানুষের হৃদয়জয়ী সৃষ্টিকর্মের মাধ্যমে সবার কাছে আদৃত হতে চান; পৃথিবীর নর-নারীর সুখ-দুঃখ-বিরহ সঠিকভাবে স্থান দিতে চান। যেন তার রচনার মধ্য দিয়ে তিনি অমর হতে পারেন। অমরত্ব লাভের এই আকাঙ্ক্ষার দিক থেকে আলোচ্য উদ্দীপকটি যেন কবির এই প্রত্যাশারই সার্থক রূপায়ণ। উদ্দীপকের কবিও মানুষের জন্ম-মৃত্যুর অনিবার্যতার কথা স্বীকার করে এ পৃথিবীতে অমর হয়ে থাকার প্রত্যাশা করেছেন। তাঁর মতে মানুষের মাঝে সে-ই শ্রেষ্ঠ এবং ধন্য যাকে মানুষ মনে রাখে। তাই তিনিও মানুষের মাঝে বেঁচে থাকতে চান। 'প্রাণ' কবিতার কবিও একই রকম প্রত্যাশা করেছেন। এদিক বিচারে তাই বলা যায়, মন্তব্যটি যথার্থ ও সার্থক।
SSC বাংলা ১ম পত্র প্রাণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রাণ · সৃজনশীল
"উদ্দীপকটি যেন 'প্রাণ' কবিতারই অভিন্ন রূপায়ণ"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর