উদ্দীপকটি 'প্রাণ' কবিতার সমগ্রতা প্রকাশ করে না- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: উদ্দীপকে 'প্রাণ' কবিতার মানুষের জন্য সৎ ও শুভকর্ম করার প্রত্যয় প্রতিফলিত না হওয়ায় "উদ্দীপকটি 'প্রাণ' কবিতার সমগ্রতা প্রকাশ করে না" মন্তব্যটি যথাযথ। 'প্রাণ' কবিতাটি মূলত জীবন, ভালোবাসা ও সৃষ্টিশক্তির জয়গান। কবি এখানে মৃত্যুভয়কে নয়, বরং জীবনের প্রতি গভীর অনুরাগ ও মানবপ্রেমকে গুরুত্ব দিয়েছেন। কবির আকাঙ্ক্ষা- তিনি যেন মানুষের সুখ-দুঃখে, হাসি-কান্নায়, প্রেম-বিরহে মিশে গিয়ে অমর গান রচনা করতে পারেন। উদ্দীপকের কবিতাংশে কবি পুনর্জন্মের প্রত্যাশা করেছেন, যেখানে তিনি শঙ্খচিল বা শালিকের মতো পাখির রূপে ফিরে আসতে চান। এটি প্রকৃতির' এক নিরবধি চক্রের মধ্যে জীবন ও মৃত্যুর সংযোগের ভাবনা তুলে ধরে। এখানে কবি আত্মার পুনর্জন্মের যে ধারণা দেয় তা কোনো নির্দিষ্ট মানবিক অস্তিত্ব নয়, বরং প্রকৃতির সাথে একাত্ম হওয়া। অন্যদিকে 'প্রাণ' কবিতাটি মানবিক অস্তিত্বের মধ্যেই বাঁচাতে চাওয়া এবং প্রেম, দুঃখ, হাসি, অশ্রু ও জীবনের সংগীত রচনার ইচ্ছা প্রকাশ করে, যা উদ্দীপকের কবিতাংশ থেকে অনেক গভীর ও বিস্তৃত ভাব প্রকাশ করে। উদ্দীপকের কবিতাটি যেখানে প্রকৃতি ও পুনর্জন্মের ভাবনা তুলে ধরে, সেখানে 'প্রাণ' কবিতার মূল ভাবনা হলো সৎ ও শুভ কর্মের মাধ্যমে অমরত্ব অর্জন করার ইচ্ছা। 'প্রাণ' কবিতায় আত্মার মুক্তির এবং মানুষের অনুভূতির স্বীকৃতি চায়, যেখানে উদ্দীপকের কবিতা প্রকৃতি এবং জীবনের চিরন্তন হওয়ার ইচ্ছা প্রকাশ করে। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র প্রাণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রাণ · সৃজনশীল
উদ্দীপকটি 'প্রাণ' কবিতার সমগ্রতা প্রকাশ করে না- উক্তিটির যথার্থতা ন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর