"মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।"- কবি এ কথা বলেছেন কেন?
উত্তর: "মরিতে চাঁহি না আমি সুন্দর ভুবনে" কবি একথা বলেছেন কারণ তিনি মৃত্যুবরণ করে এ জগৎ ত্যাগ করতে চান না। এই জগৎ সুন্দর ও আকর্ষণীয়। প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের হাসি-কান্না, আবেগ-ভালোবাসায় এই পৃথিবী পরিপূর্ণ। পৃথিবীর মতো এত বৈচিত্র্য অন্য কোথাও নেই। এ কারণেই এ পৃথিবীর প্রতি মায়ার বাঁধনে মানুষ বাঁধা পড়ে। কবিরও ঠিক এমনই অবস্থা। জগতের মায়া তিনি ত্যাগ করতে চান না। অন্যকিছুর প্রলোভনে প্রলুব্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করতে চান না। এ কারণেই কবি আলোচ্য কথাটি বলেছেন।
SSC বাংলা ১ম পত্র প্রাণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রাণ · সৃজনশীল
"মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।"- কবি এ কথা বলেছেন কেন?
উত্তর