কবি 'চিরতরঙ্গিত' বলতে কী বুঝিয়েছেন?
উত্তর: কবি 'চিরতরঙ্গিত' বলতে মানবজীবনের গতিময়তা কে বুঝিয়েছেন। 'প্রাণ' কবিতায় দেখা যায়, কবি জগতের মায়া ত্যাগ করে অন্যকিছুর আহ্বানে প্রলুব্ধ হয়ে মৃত্যুবরণ করতে চান না। কেননা এই জগৎ সুন্দর এবং আকর্ষণীয়। মানুষের হাসি-কান্না, মান-অভিমান, আবেগ-ভালোবাসায় পৃথিবী পরিপূর্ণ। সমগ্র পৃথিবী জীবনের স্পন্দনে মুখরিত। এই স্পন্দনই পৃথিবীকে গতিশীল করেছে। মানব হৃদয়ের রয়েছে বিচিত্র অনুভূতি। হাসি-কান্না, বিরহ-মিলন, সুখ-সুঃখ সবই পৃথিবীর প্রাণে তরঙ্গ সৃষ্টি করে। আর একেই কবি 'চিরতরঙ্গিত' বলেছেন।
SSC বাংলা ১ম পত্র প্রাণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রাণ · সৃজনশীল
কবি 'চিরতরঙ্গিত' বলতে কী বুঝিয়েছেন?
উত্তর