"অমরত্বের প্রবল বাসনাই উদ্দীপকে ও 'প্রাণ' কবিতায় মূর্ত হয়ে উঠেছে।" মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: উদ্দীপক ও 'প্রাণ' কবিতায় মানুষের মাঝে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ পাওয়ায় বলা যায়, "অমরত্বের প্রবল বাসনাই উদ্দীপকে ও 'প্রাণ' কবিতায় মূর্ত হয়ে উঠেছে"- মন্তব্যটি যথার্থ। 'প্রাণ' কবিতায় কবি নিজের জীবনের উদ্দেশ্য নির্ধারণ করেছেন- মানবজীবনের সুখ-দুঃখের সংগীত রচনা করা। তিনি বলেন, যদি সেই অমর সৃষ্টি সম্ভব না হয়, তবুও যেন মানুষের ভালোবাসার মাঝে বেঁচে থাকতে পারেন। এই মানবমুখী দৃষ্টিই কবিতার মূল বিষয়। 'প্রাণ' কবিতায় কবি চিরকাল এ পৃথিবীতে বেঁচে থাকার আশা ব্যক্ত করেছেন। সুন্দর এ পৃথিবী, এ পৃথিবীর মানুষের কাছ থেকে তিনি চিরবিদায় নিতে চান না। তাই তিনি মানুষের মনজয়ী সাহিত্য সৃজনের মধ্য দিয়ে তাদের মনে স্থায়ী আসন লাভ করতে চান উদ্দীপকের কবিতাংশে কবি মাতৃভূমির কাছে অমরত্বের প্রার্থনা করেছেন। মাতৃভূমিকে তিনি ভালোবাসেন। তাই মাতৃভূমির কাছে তিনি বর প্রার্থনা করেছেন, যেন আজীবন মাতৃভূমির স্মৃতি-জলে পদ্মের মতো ফুটে থাকতে পারেন। 'প্রাণ' কবিতা এবং উদ্দীপকের প্রেক্ষাপট ভিন্ন। কিন্তু উভয় কবিই মৃত্যুকে বরণ করতে চান না। তারা অমরত্বের প্রত্যাশী। তবে এ অমরত্ব শারীরিকভাবে বেঁচে থাকা নয়। মানুষের হৃদয়ের মাঝে বেঁচে থাকার বাসনাই তারা ব্যক্ত করেছেন। এ কারণেই বলা যায় যে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র প্রাণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রাণ · সৃজনশীল
"অমরত্বের প্রবল বাসনাই উদ্দীপকে ও 'প্রাণ' কবিতায় মূর্ত হয়ে উঠেছে।" …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর