"প্রাণ' কবিতায় প্রকাশিত চেতনা উদ্দীপকের আরিফ সাহেব ধারণ করলে সমস্ত প্রতিকূলতার মাঝেও জীবনকে উপভোগ করতে পারতেন।"- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: জীবনকে নিয়ে ইতিবাচক উপলব্ধির প্রয়োজনীয়তার দিক থেকে বলা যায়, 'প্রাণ' কবিতায় প্রকাশিত চেতনা উদ্দীপকের আরিফ সাহেব ধারণ করলে সমস্ত প্রতিকূলতার মাঝেও জীবনকে উপভোগ করতে পারতেন" মন্তব্যটি যথার্থ। 'প্রাণ' কবিতায় কবি মানবিকতার গানে নিজের জীবন মিশিয়ে দিতে চান। তিনি মনে করেন, মানুষই জীবনের আসল সম্পদ, আর মানবহৃদয়েই অমরত্বের আসন। তাই তিনি বিপদে ভেঙে না পড়ে, মৃত্যুকে না ভয় করে, মানব হৃদয়কে জয় করাকেই জীবনের লক্ষা করেছেন। উদ্দীপকে আরিফ সাহেব ব্যবসায়ে লোকসান হওয়ার ফলে নিঃস্ব হয়ে গেছেন। তিনি জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতে না পেরে জীবনের প্রতি অত্যন্ত বিরক্ত। কারণ তিনি মানবজীবনের একটি দিকের শিক্ষাই পেয়েছেন। সুখের পাশাপাশি যে দুঃখও চলে এ কথা তিনি মেনে নিতে পারছেন না বলেই কষ্ট বেশি পাচ্ছেন। সুখ-দুঃখ, আনন্দ-বেদনায় এই পৃথিবী পরিপূর্ণ। 'প্রাণ' কবিতায় কবিকে যতদিন পাঠক তাদের হৃদয়ে স্থান দেবেন ততদিনই কবি থাকবেন। তাতেই তিনি সুখী। আবার যেদিন তাঁর সুর মানুষের হৃদয় কম্পিত করবে না সেদিনও বিষয়টাকে তিনি সহজভাবে মেনে নেবেন। আমি মনে করি আরিফ সাহেবেরও সবকিছু সহজভাবে মেনে নেওয়া উচিত। 'প্রাণ' কবিতায় কবি পৃথিবীতে মানুষকে সৎ ও শুভকর্মের মাধ্যমে অমর হওয়ার প্রতি ইঙ্গিত দিয়েছেন। কর্মময় জীবনে উত্থান-পতন এখানে স্বাভাবিক। এই চেতনাকে ধারণ করে উদ্দীপকের আরিফ সাহেবেরও উচিত বর্তমান বাস্তবতা মেনে নিয়ে যাতে ব্যবসায়ে সফলতা আসে সেই প্রচেষ্টা চালিয়ে যাওয়া। তবেই তিনি জীবনকে উপভোগ করতে পারবেন। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র প্রাণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রাণ · সৃজনশীল
"প্রাণ' কবিতায় প্রকাশিত চেতনা উদ্দীপকের আরিফ সাহেব ধারণ করলে সমস্ত …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর