কবি মানব হৃদয়ে কীভাবে ঠাঁই পেতে চেয়েছেন?
উত্তর: মানুষের জীবনের বিচিত্র অনুভব ও কর্মের জগৎকে কবি তাঁর সৃষ্টির মধ্যে প্রাণময় করে তুলে মানব হৃদয়ে স্থান পেতে চেয়েছেন। 'প্রাণ' কবিতায় কবি জগতের মায়া ত্যাগ করে অন্য কিছুর আহ্বানে প্রলুব্ধ হয়ে মৃত্যুবরণ করতে চান না। তাঁর সৃষ্টির জগৎ বিপুল। তিনি সৃষ্টিশীল কর্মের মাধ্যমে মানব হৃদয়ে ঠাঁই পেতে চান। তিনি সৃষ্টির মধ্যে মানব হৃদয়ের ভাব-ভাবনাকে জীবন্ত করে তুলতে চেয়েছেন। তাঁর সৃষ্টি যেন মানবের কল্যাণে নিবেদিত হয় সেজন্যই তিনি প্রতিনিয়ত ফুটিয়ে তুলেছেন সৃষ্টির কুসুম, যাতে তিনি মানব হৃদয়ে ঠাঁই পেতে পারেন।
SSC বাংলা ১ম পত্র প্রাণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রাণ · সৃজনশীল
কবি মানব হৃদয়ে কীভাবে ঠাঁই পেতে চেয়েছেন?
উত্তর