"অনন্ত চরাচরের এই অমোঘ সত্যকে ভূলুণ্ঠিত করে অমরত্ব লাভের প্রত্যাশায় কবি নব নব সংগীতের কুসুম ফোটাতে চান।"- মন্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: কর্মের মধ্য দিয়ে কবির অনন্তকাল বেঁচে থাকার আকাঙ্ক্ষার দিকটি থেকে বলা যায়, "অনন্ত চরাচরের এই অমোঘ সত্যকে ভূলুণ্ঠিত করে অমরত্ব লাভের প্রত্যাশায় কবি নব নব সংগীতের কুসুম ফোটাতে চান"- মন্তব্যটি যথাযথ। 'প্রাণ' কবিতায় রবীন্দ্রনাথ শিল্পীসত্তার অমরতার কথা বলেছেন। তাঁর ব্যক্তিসত্তা মৃত্যুর মধ্য দিয়ে হারিয়ে গেলেও তিনি চান, তাঁর গান, কবিতা, সৃষ্টি যেন মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে; যেন মানুষের কণ্ঠে তাঁর সৃষ্টি বারবার নতুনভাবে জন্ম নেয়। এজন্য তিনি নতুন নতুন সৃষ্টিতে মত্ত থাকেন। উদ্দীপকের কবিতাংশে কবি অনাদিকাল ধরে চলে আসা সত্যের মুখোমুখি হয়েছেন। অমোঘ সত্য মৃত্যুকে মেনে সবাইকে চলে যেতে হয় একথা বলা হয়েছে। স্বর্গ-মর্ত ছেয়ে থাকা সবচেয়ে পুরনো কথা আর গভীর ক্রন্দন 'যেতে নাহি দিব'। তবুও চলে যেতে হয়। এই চলে যাওয়াকে 'প্রাণ' কবিতায় কবি মেনে নিতে চাননি। অনন্ত চরাচরের অমোঘ এই সত্যটি তিনি এড়িয়ে গিয়ে অমর হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। 'প্রাণ' কবিতার কবি জানেন যে, পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব নয়। তাই তিনি নব নব সংগীত-কুসুম ফোটাতে চেয়েছেন। তিনি সাহিত্য সৃষ্টি করতে চেয়েছেন। তাঁর ধারণা এই সৃষ্টির মধ্য দিয়েই তিনি অমর হবেন। তাই বলা যায় যে, "অনন্ত চরাচরের এই অমোঘ সত্যকে ভূলুণ্ঠিত করে অমরত্ব লাভের প্রত্যাশায় কবি নব নব সংগীত-কুসুম ফোটাতে চান।"- মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র প্রাণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রাণ · সৃজনশীল
"অনন্ত চরাচরের এই অমোঘ সত্যকে ভূলুণ্ঠিত করে অমরত্ব লাভের প্রত্যাশায়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর