করি তাঁর সৃষ্টিতে কী তুলে আনতে চেয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: কবি তাঁর সৃষ্টিতে জীবনের বিচিত্র অনুভব-অনুভূতি প্রাণময় করে তুলতে চেয়েছেন। 'প্রাণ' কবিতায় জনকল্যাণকর কাজের মাধ্যমে জগৎ-সংসারে দীর্ঘ জীবনলাভের সংকল্প ব্যক্ত হয়েছে। তিনি জগতের মায়া ছেড়ে অন্য কিছুর লোভে মৃত্যুপথের যাত্রী হতে চান না। তিনি তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমে নব নব সংগীতের কুসুম ফোটাতে চান। তিনি মানবের জীবন্ত হৃদয় মাঝে স্থান পেতে চান। তাঁর সৃষ্টিতে পৃথিবীর নর-নারীর সুখ-দুঃখ, বিরহ-মিলন যদি ঠিকভাবে ঠাঁই পায়, তবেই তিনি অমর হবেন। মানুষের জীবনের বিচিত্র অনুভব-অনুভূতি, ভাব-ভাবনা ও কর্মের জগৎকে তিনি তাঁর সৃষ্টির মাধ্যমে এভাবে প্রাণময় করে তুলতে চান।
SSC বাংলা ১ম পত্র প্রাণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রাণ · সৃজনশীল
করি তাঁর সৃষ্টিতে কী তুলে আনতে চেয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর