"উদ্দীপকটি 'প্রাণ' কবিতার আংশিকভাব মাত্র, পূর্ণরূপ নয়"- যুক্তিসহকারে বুঝিয়ে লেখো।
উত্তর: উদ্দীপকে শুভকর্ম করে মানবের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষার দিক না থাকায় "উদ্দীপকটি 'প্রাণ' কবিতার আংশিক ভাব মাত্র, পূর্ণ রূপ নয়" মন্তব্যটি যথার্থ। 'প্রাণ' কবিতাটি রবীন্দ্রনাথের জীবনদর্শনের এক উজ্জ্বল নিদর্শন। তিনি শুভকর্মের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকতে চেয়েছেন। কবিতাটি আমাদের শেখায়- মৃত্যুকে ভয় না পেয়ে জীবনের আনন্দ, সৃষ্টি ও মানবপ্রেমেই সত্যিকার অমরত্ব নিহিত। উদ্দীপকের কবি বাংলার অপরূপ সৌন্দর্যের সঙ্গে মানুষের গভীর বন্ধনের দিকটি তুলে ধরেছেন। জন্মভূমিকে তিনি তাঁর সমগ্র সত্তা দিয়ে ভালোবেসেছেন, অনুভব করেছেন। তাঁর অনুভবের এই বিষয়টি 'প্রাণ' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলেও কবিতার মূলভাব আরও বিস্তৃত। সেখানে কেবল পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের প্রতি মুগ্ধতা নয়, তা মানুষের জন্য মনোমুগ্ধকর করে গড়ে তোলার ক্ষেত্রেও যত্নবান হওয়ার ইঙ্গিত আছে। 'প্রাণ' কবিতায় কবি জনকল্যাণকর কাজের মাধ্যমে জগৎসংসারে অমরত্ব লাভের সংকল্প ব্যক্ত করেছেন। তাই তিনি সৃষ্টিকর্মের মাধ্যমে নব নব সংগীতের কুসুম ফোটাতে চেয়েছেন। তিনি মানবতার স্বার্থে আত্মনিবেদন করতে চেয়েছেন। 'প্রাণ' কবিতায় কবি সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, মিলন-বিরহ, আবেগ-ভালোবাসায় পরিপূর্ণ পৃথিবী রেখে মরতে চান না। আর উদ্দীপকে বাংলার রূপমুগ্ধ কবি পৃথিবীর অন্য কোনো দেশের রূপ দেখতে চান না। এই না চাওয়া একই রকম হলেও বিষয় বিন্যাস এক রকম নয়। উদ্দীপকে মানবকল্যাণে আত্মনিবেদনের কোনো বিষয় নেই। কিন্তু 'প্রাণ' কবিতায় কবি সর্বমানবের সুখ-দুঃখের সংগীত গেঁথে মানব হৃদয়ে অমর-আলয় রচনা করতে চেয়েছেন। এসব কারণে উদ্দীপকটি 'প্রাণ' কবিতার আংশিক ভাব মাত্র পর্ণ রূপ নয়- মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র প্রাণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রাণ · সৃজনশীল
"উদ্দীপকটি 'প্রাণ' কবিতার আংশিকভাব মাত্র, পূর্ণরূপ নয়"- যুক্তিসহকার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর