উদ্দীপকের প্রতিফলিত ভাবটি 'প্রাণ' কবিতার সমগ্র ভাবকে ধারণ করে কি? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'প্রাণ' কবিতার কবির শুভকর্মের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকার দিকটি না থাকায় বলা যায়, উদ্দীপকের প্রতিফলিত ভাবটি 'প্রাণ' কবিতার সমগ্র ভাবকে ধারণ করে না। 'প্রাণ' কবিতায় কবি বুঝিয়েছেন, প্রকৃত জীবনের সার্থকতা শরীরের অস্তিত্বে নয়, বরং সৃষ্টিতে ও মানবহৃদয়ে স্থায়ী হয়ে থাকার মধ্যেই। তাঁর কাছে অমরত্ব মানে মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা- গানের মতো, ফুলের মতো, সৌন্দর্যের মতো। তাই এই কবিতায় 'প্রাণ' মানে কেবল শ্বাস-প্রশ্বাস নয়; এটি জীবনের চেতনা, মানবপ্রেম এবং সৃষ্টির আনন্দের প্রতীক। 'প্রাণ' কবিতায় কবি মায়া-মমতায় জড়ানো এ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকতে চান। তাই তিনি জীবনের প্রতি গভীরভাবে অনুরক্ত। তিনি সৃষ্টির মাধ্যমে নব নব সংগীতের কুসুম ফোটাতে চান। অন্যদিকে উদ্দীপকের কবিতাংশেও স্বদেশের সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে। এখানেও মাতৃভূমির অপার সৌন্দর্যের মাঝে চিরনিদ্রায় হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। মৃত্যু বিষয়ক চিন্তা উদ্দীপক এবং. 'প্রাণ' কবিতায় লক্ষণীয়। তবে 'প্রাণ' কবিতায় কবি মৃত্যুকে মানতে চান না। তিনি সৃষ্টির মাধ্যমে পৃথিবীর মানুষের মাঝে অমর হতে চান। অন্যদিকে উদ্দীপকের কবি মৃত্যুর অনিবার্যতা মেনে নিয়েছেন। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিফলিত ভাব 'প্রাণ' কবিতার সমগ্র ভাবকে ধারণ করতে পারেনি।
SSC বাংলা ১ম পত্র প্রাণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রাণ · সৃজনশীল
উদ্দীপকের প্রতিফলিত ভাবটি 'প্রাণ' কবিতার সমগ্র ভাবকে ধারণ করে কি? য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর