"উদ্দীপকের 'খ' অংশ যেন 'প্রাণ' কবিতার কবির আকাঙ্ক্ষার প্রতিরূপ"- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: সৎ ও শুভকর্মের মাধ্যমে মানবের মাঝে বেঁচে থাকার ইচ্ছা প্রতিফলিত হওয়ায় "উদ্দীপকের 'খ' অংশ যেন 'প্রাণ' কবিতার কবির আকাঙ্ক্ষার প্রতিরূপ"- মন্তব্যটি যথার্থ। 'প্রাণ' কবিতায় রবীন্দ্রনাথ মৃত্যুকে নয়, জীবনের সৌন্দর্য ও মানবতার চেতনা উদ্যাপন করেছেন। তিনি মানবজীবনের আনন্দ, প্রেম ও সৃষ্টিকে চিরন্তন মনে করেন। কবি চান তাঁর জীবনের মাধ্যমে মানবহৃদয়ে নতুন সংগীত ফুটে উঠুক, যাতে তিনি সৃষ্টির মধ্য দিয়েই অমর হয়ে থাকেন। উদ্দীপকের 'খ' কবিতাংশে কবি ঘোষণা করেন যে, তিনি যতক্ষণ বেঁচে থাকবেন, ততক্ষণ পৃথিবীর জঞ্জাল সরিয়ে জীবনকে সুন্দর করে তুলতে চান। এখানে কর্ম, সাধনা ও দায়িত্ববোধের প্রতি এক অঙ্গীকার প্রকাশিত হয়েছে। মৃত্যু অনিবার্য হলেও তার আগ পর্যন্ত মানবকল্যাণে আত্মনিয়োগ করাই কবির লক্ষ্য। পৃথিবীর জন্য কাজ করে যাওয়ার এবং পৃথিবী থেকে সকল নেতিবাচকতা দূর করার এ আকাঙ্ক্ষাই কবি ব্যক্ত করেছেন 'প্রাণ' কবিতার মধ্যে। 'প্রাণ' কবিতায় কবি জীবন-মৃত্যুর প্রশ্নে আরেকটি দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। এখানে তিনি মৃত্যুকে প্রত্যাখ্যান করে মানুষের হৃদয়ে, স্মৃতিতে ও সৃষ্টিতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। 'প্রাণ' কবিতার কবি চান তাঁর সৃষ্টিকর্ম মানুষের মনে অমর হয়ে থাকুক আর যদি তা সম্ভব না হয়, তবে অন্তত মানুষের ভালোবাসায়, তাদের হৃদয়ে তিনি ঠাঁই পান। উদ্দীপকের 'খ' কবিতাংশে 'প্রাণ' কবিতার কবির প্রত্যাশা প্রতিরূপ হয়ে উঠেছে। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র প্রাণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রাণ · সৃজনশীল
"উদ্দীপকের 'খ' অংশ যেন 'প্রাণ' কবিতার কবির আকাঙ্ক্ষার প্রতিরূপ"- উক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর