কবি জীবন্ত হৃদয়ে স্থান পেতে চান কেন?
উত্তর: কবি পৃথিবীর মধ্যে অনন্তকাল সমাদরে বেঁচে থাকার জন্য জীবন্ত হৃদয়ে স্থান পেতে চান। কবি পরলোকে বিলীন হতে চান না; বরং তিনি মানুষের মনে চিরকাল বেঁচে থাকতে চান। মানুষের হৃদয়ে বেঁচে থাকার অর্থ হলো তার রচনা ও কীর্তি মানুষের স্মৃতিতে অমলিন থাকা। কবির চিরন্তন আকাঙ্ক্ষা, পৃথিবীর নর-নারী সানন্দে তার সৃষ্টিকর্মকে হৃদয়ে ধারণ করবেন। তাই তিনি সুন্দর এই পৃথিবীতে মানবসমাজের অংশ হয়ে থাকতে চান এবং মানুষের মাঝে তাঁর অস্তিত্ব টিকিয়ে রাখতে চান।
SSC বাংলা ১ম পত্র প্রাণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রাণ · সৃজনশীল
কবি জীবন্ত হৃদয়ে স্থান পেতে চান কেন?
উত্তর