উদ্দীপকের ভিখুর কিছুতেই মরতে না চাওয়ার মধ্যে 'প্রাণ' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ভিখুর কিছুতেই মরতে না চাওয়ার মধ্যে 'প্রাণ' কবিতার কবির শুভকর্মের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষার 'দিকটি ফুটে উঠেছে। 'প্রাণ' কবিতায় কবি সৃষ্টির মাধ্যমে মৃত্যুকে পরাজিত করতে চান। চিরন্তন সত্য মৃত্যুর মধ্য দিয়ে মানুষ একসময় কালের গর্ভে হারিয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও মানুষের বেঁচে থাকার ইচ্ছা চিরন্তন। পৃথিবীতে মানুষ যদি মহৎ কর্মের মধ্য দিয়ে আত্মপ্রতিষ্ঠা লাভকরতে পারে তবেই সে জগতে অমর হয়ে থাকবে। উদ্দীপকের ঘটনাংশে লক্ষ করা যায়, ভিখু ডাকাতি করতে গিয়ে তার পুরো দল মারা গেলেও কাঁধে বর্শার আঘাত নিয়ে সে বেঁচে যায়। সে পার্শ্ববতী একটি জঙ্গলে আশ্রয় নেয় এবং যেকোনো পরিস্থিতিতেই তার জীবন টিকিয়ে রাখতে চায়। মানুষের বেঁচে থাকার এই চিরন্তন আকাঙ্ক্ষা 'প্রাণ' কবিতার মধ্যেও ব্যক্ত হয়েছে। কবি এখানে তাজা ফুলের সুগন্ধির মতোই সকলের কাছে চিরন্তনভাবে সমাদৃত হতে চেয়েছেন। তবে 'প্রাণ' কবিতায় কবি মহৎকাজ করে জগতে বেঁচে থাকার দৃঢ়সংকল্প করলেও উদ্দীপকের ভিখু তা করেনি, সে যেকোনো প্রকারে দীর্ঘদিন বেঁচে থাকতে চায়। এখানে তার সৎকর্ম বা অসৎকর্ম কোনো বিষয় নয়। উদ্দীপক এবং 'প্রাণ' কবিতার মূলভাব পর্যালোচনায়, উদ্দীপকের ভিখুর বেঁচে থাকার আকাঙ্ক্ষা 'প্রাণ' কবিতার মূলভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র প্রাণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রাণ · সৃজনশীল
উদ্দীপকের ভিখুর কিছুতেই মরতে না চাওয়ার মধ্যে 'প্রাণ' কবিতার কোন দিক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর