"উদ্দীপকের মূলভাব এবং 'প্রাণ' কবিতার মূলভাবের মিল থাকলেও পুরোপুরি এক নয়।"- বিশ্লেষণ করো।
উত্তর: 'প্রাণ' কবিতর মূলভাব পর্যালোচনায় বলা যায়, "উদ্দীপকের মূলভাব এবং 'প্রাণ' কবিতার মূলভাবের মিল থাকলেও পুরোপুরি এক নয়।"-মন্তব্যটি যথার্থ। 'প্রাণ' কবিতায় মৃত্যুকে নয়, কবি জীবনের শক্তিকে উদ্যাপন করেছেন। তাঁর প্রাণ চায় মৃত্যুর মধ্য দিয়ে বিলীন না হয়ে সৃষ্টির আনন্দে চিরকাল বাঁচতে। তিনি মানবতার হৃদয়ে চিরতর সুর হয়ে থাকতে চান। উদ্দীপকের কবিতাটির মূলভাব হলো মৃত্যুভয় এবং জীবনের প্রতি আকাঙ্ক্ষা। কবি এখানে মৃত্যুকে এক রহস্যময় ও অজানা সত্য হিসেবে দেখিয়েছেন, যা তার মনে গভীর ভীতি সৃষ্টি করেছে। মৃত্যুর ভাবনায় তিনি শিহরিত হন এবং আতঙ্কিত বোধ করেন। তিনি অনুভব করেন যে, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় এসে গেছে, কিন্তু তবুও জীবনকে আঁকড়ে ধরে রাখতে চান। তিনি অশ্রুসজল, তার অন্তর ব্যথিত এবং মনে প্রবল দ্বন্দ্ব- একদিকে জীবনের মায়া, অন্যদিকে অনিবার্য মৃত্যুর হাতছানি। 'প্রাণ' কবিতার মধ্যে দেখা যায়, সুন্দর ও আকর্ষণীয় এই জগতের মায়া ত্যাগ করে অন্য কিছুর আহ্বানে প্রলুব্ধ হয়ে কবি মৃত্যুবরণ করতে চান না। এখানে কবিমনের দৃঢ় সংকল্প- শুকনো ফুলের মতো অনাদৃত না হয়ে মানুষের মনজয়ী রচনা সৃজনের মধ্য দিয়ে সবার কাছে আদৃত হওয়ার। এদিক থেকে মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র প্রাণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রাণ · সৃজনশীল
"উদ্দীপকের মূলভাব এবং 'প্রাণ' কবিতার মূলভাবের মিল থাকলেও পুরোপুরি এ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর