সুষম দ্রুতিতে বৃত্তাকার পথে চলমান কোনো বস্তুর কি ত্বরণ থাকে? ব্যাখ্যা করো।
উত্তর: বেগ একটি ভেক্টর রাশি আর এ বেগের পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ। আবার মান অথবা দিকের পরিবর্তনের সাপেক্ষে ভেক্টর রাশির পরিবর্তন ঘটে। সুষম দ্রুতিতে বৃত্তাকার পথে চলমান বস্তুর বেগের মান অপরিবর্তিত থাকলেও প্রতি মুহূর্তে তার গতির দিক পরিবর্তিত হয়। যেহেতু বেগের দিকের পরিবর্তন ঘটছে, তাই বেগেরও পরিবর্তন হচ্ছে। আর বেগের পরিবর্তনের হারই হলো ত্বরণ। সুতরাং সুষম দুতিতে বৃত্তাকার পথে চলমান বস্তুর ত্বরণ থাকে।
HSC Physics 1st Paper Chapter 2 : ভেক্টর CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 2 : ভেক্টর · সৃজনশীল
সুষম দ্রুতিতে বৃত্তাকার পথে চলমান কোনো বস্তুর কি ত্বরণ থাকে? ব্যাখ্যা করো।
উত্তর