পাখি ওড়ার ক্ষেত্রে ভেক্টর যোজননীতি ব্যাখ্যা করো।
উত্তর: পাখি ওড়ার ক্ষেত্রে ভেক্টর বিভাজনের কোনো ভূমিকা নেই, তবে ভেক্টর যোজনের ভূমিকা রয়েছে। পাখি তার প্রতিটি ডানা দিয়ে বাতাসের ওপর তির্যকভাবে বল প্রয়োগ করে। তবে পাখিটি তির্যকভাবে নয় বরং সম্মুখদিকে এগিয়ে যায়। এর কারণ হলো বাতাসও প্রতিটি ডানার ওপর তির্যকভাবে (বিপরীত দিকে) প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এ প্রতিক্রিয়া বলদ্বয়ের লব্ধির দিকে পাখিটি এগিয়ে যায়। এটি ভেক্টর যোজনের উদাহরণ।
HSC Physics 1st Paper Chapter 2 : ভেক্টর CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 2 : ভেক্টর · সৃজনশীল
পাখি ওড়ার ক্ষেত্রে ভেক্টর যোজননীতি ব্যাখ্যা করো।
উত্তর