সর্বনিম্ন সময়ে এবং সর্বনিম্ন পথে নদী পার হতে স্রোতের সাথে কিভাবে নৌকা চালাতে হবে? ব্যাখ্যা কর।
উত্তর: সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে স্রোতের সাথে লম্বভাবে নৌকা চালনা করতে হবে। কারণ স্রোতের সাথে লম্বভাবে নৌকা চালনা করলে নৌকার সম্পূর্ণ বেগ নদী পারাপারে সাহায্য করে যা অন্যকোণে নৌকা চালনা করলে সম্ভব নয়। পক্ষান্তরে, সর্বনিম্ন পথে নদী পার হতে হলে স্রোতের বিপরীত দিকে এমনভাবে নৌকা চালনা করতে হবে যাতে নদীর দৈর্ঘ্য বরাবর নৌকার বেগের উপাংশ স্রোতের বেগকে প্রশমিত করতে পারে। তাই বলা যায়, স্রোতের সাথে লম্বভাবে নৌকা চালনা করলে সর্বনিম্ন সময়ে এবং স্রোতের বিপরীত দিকে নির্দিষ্ট কোণে নৌকা চালনা করলে সর্বনিম্ন পথে নদী পার হওয়া সম্ভব।
HSC Physics 1st Paper Chapter 2 : ভেক্টর CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 2 : ভেক্টর · সৃজনশীল
সর্বনিম্ন সময়ে এবং সর্বনিম্ন পথে নদী পার হতে স্রোতের সাথে কিভাবে নৌকা চালাতে হবে? ব্যাখ্যা কর।
উত্তর