ডানহাতি স্ক্রু নিয়মের সাহায্যে বোতলের মুখ খোলা বা বন্ধ করা যায়- ব্যাখ্যা করো।
উত্তর: ডানহাতি স্ক্রু নিয়ম অনুযায়ী, দুটি ভেক্টর যে সমতলে অবস্থিত, সেই সমতলের উপর লম্বভাবে একটি ডানহাতি স্কুকে রেখে প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘুরালে ত্রুটি যেদিকে অগ্রসর হবে সে দিক হবে ভেক্টরদ্বয়ের ক্রস গুণফলের দিক। একটি ডানহাতি স্কুকে সমতলে রেখে ডানদিকে ঘুরালে এটি নিচের দিকে যাবে এবং বামদিকে ঘুরালে এটি উপরের দিকে যাবে। তাই ডানহাতি স্ক্রু নিয়মের সাহায্যে দেখানো যায় যে, বোতলের মুখ ডানদিকে ঘুরালে বোতলের মুখ বন্ধ হয়ে যাবে আর বাম দিকে ঘুরালে বোতলের মুখ খুলে যাবে।
HSC Physics 1st Paper Chapter 2 : ভেক্টর CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 2 : ভেক্টর · সৃজনশীল
ডানহাতি স্ক্রু নিয়মের সাহায্যে বোতলের মুখ খোলা বা বন্ধ করা যায়- ব্যাখ্যা করো।
উত্তর