ইন্টারনেট সম্পর্কে অভিভাবকদের অভিমতের যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: ইন্টারনেট সম্পর্কে অভিভাবকদের অভিমত যথার্থ। কেননা প্রযুক্তিগত পরিবেশ আমাদের যেমন বিভিন্ন সুযোগ সৃষ্টি করে দেয় ঠিক একইভাবে আমাদের হুমকিও সৃষ্টি করে। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, গবেষণা ও উন্নত প্রযুক্তির ব্যবহার, নতুন প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদির সমন্বয়ে প্রযুক্তিগত পরিবেশ গঠিত। এর ফলে আমাদের সুযোগ ও হুমকি দুটোই আসতে পারে। যেমন: কম্পিউটার প্রযুক্তির আবিষ্কার টাইপ রাইটিং মেশিনের জন্য হুমকি হলেও একই সাথে উন্মুক্ত হয়েছে প্রযুক্তির নতুন দ্বার। নতুন প্রযুক্তি পুরাতন প্রযুক্তিকে অপসারিত করবে এটাই স্বাভাবিক। উদ্দীপকে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, টিন এজড ছেলে-মেয়েরা মোবাইল ফোনে কথা বলার পরিবর্তে ইন্টারনেটের দিকে বেশি ঝুঁকে পড়ছে। এ বিষয়টি অভিভাবকসহ সমাজ সচেতন ব্যক্তিবর্গ ভালো চোখে দেখছে না। তাদের অভিমত হলো ইন্টারনেট ব্যবস্থা নিয়ন্ত্রিত উপায়ে ব্যবহার হওয়া বাঞ্চনীয়। এক্ষেত্রে সরকারি আইনের পাশাপাশি সংশ্লিষ্ট কোম্পানিগুলোরও এগিয়ে আসা উচিত। ইন্টারনেটের অপব্যবহারের বিষয়টির ভিত্তিতে অভিভাবকদের মতামতটি যথার্থ। টিন এজড ছেলে-মেয়েদের অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের কিছু অপকারিতা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও গেমের প্রতি আসক্তি তৈরি হলে মানসিক চাপ, ঘুমের সমস্যা এবং বাস্তব জীবনের সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। এছাড়া ভুল তথ্য, অশালীন কনটেন্ট বা অনলাইন প্রতারণার ঝুঁকিও থাকে, যা তাদের চিন্তাভাবনা ও আচরণের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এজন্য নিয়ন্ত্রিত উপায়ে ইন্টারনেট ব্যবহার করা উচিত। তাই বলা যায়, উদ্দীপকে ইন্টারনেট সম্পর্কে অভিভাবকদের অভিমত যথার্থ।
HSC Marketing 2nd Paper Chapter 2 : বিপনন পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 2 : বিপনন পরিবেশ · সৃজনশীল
ইন্টারনেট সম্পর্কে অভিভাবকদের অভিমতের যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর