বিপণন পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে দক্ষতার সাথে বিপণন কার্যক্রম পরিচালনা করে সফলতা অর্জন করতে হলে বিপণন পরিবেশ। অধ্যয়ন একজন বিপণনকারীর জন্য অত্যন্ত জরুরি হিসেবে গণ্য হয়। পরিবেশের বিভিন্ন পক্ষ বা শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিপণন সিদ্ধান্তে প্রভাববিস্তার করে। বিপণন পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাই সফল হতে হলে বিপণনকারীকে পরিবেশের গতি-প্রকৃতি এবং এর ওপর প্রভাব সৃষ্টি করতে পারে এমন বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। ব্যবসায়ের গতি-প্রকৃতি অনুধাবন, হুমকি এবং সুযোগগুলো চিহ্নিতকরণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, প্রতিযোগিতা মোকাবিলা, পরিবর্তন শনাক্তকরণ, পরিস্থিতির সাথে খাপ-খাওয়ানো, দ্রুত পরিস্থিতি মূল্যায়ন, সবলতা ও দুর্বলতা চিহ্নিত করা ইত্যাদির জন্য বিপণন পরিবেশ অধ্যয়ন করা অত্যন্ত জরুরি।
HSC Marketing 2nd Paper Chapter 2 : বিপনন পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 2 : বিপনন পরিবেশ · সৃজনশীল
বিপণন পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ কেন?
উত্তর