পরিবেশ ও বিপণন পরিবেশের মধ্যে সম্পর্ক আছে কি? যদি থাকে তা নিরূপণ কর।
উত্তর: কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর প্রভাব বিস্তারকারী বাহ্যিক পক্ষ, শক্তি ও সত্তার সমষ্টিই পরিবেশ। এ নির্দিষ্ট বিষয়টি বিপণন হলে তাকে বিপণন পরিবেশ বলা যায়। মূলত বিপণন পরিবেশ হচ্ছে বিপণন কার্যক্রমের ওপর প্রভাববিস্তারকারী পক্ষ, শক্তি ও পারিপার্শ্বিক উপাদান। পরিবেশের মধ্যেই বিপণন তার কার্যক্রম সম্পাদন করে বিধায় পরিবেশ ও বিপণন পরিবেশের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। সাধারণত পরিবেশ বলতে, ভৌগোলিক পরিবেশকেই বোঝায়। মানুষের চারপাশে মাটি, বায়ু, গাছপালা, পশুপাখি, নদ-নদী, চাঁদ-সূর্য ইত্যাদির সমষ্টিই হলো পরিবেশ। তাছাড়া মানুষের আচার-ব্যবহার, জাতি, ধর্ম, শিক্ষা, ভাষা, সংস্কৃতি, শাসন ব্যবস্থা, সরকার ইত্যাদিও পরিবেশের উপাদান। পক্ষান্তরে, বিপণন পরিবেশকে সামগ্রিক পরিবেশের অঙ্গ হিসেবে গণ্য করা হয়। একটি প্রতিষ্ঠানের পণ্য বিপণনে প্রভাববিস্তারকারী উপাদান নিয়েই উক্ত পণ্যের বিপণন পরিবেশ গঠিত। ক্রেতা, বিক্রেতা, দেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অবস্থা প্রভৃতি দ্বারা পণ্যের বিপণন কার্যক্রম প্রভাবিত হয়।
HSC Marketing 2nd Paper Chapter 2 : বিপনন পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 2 : বিপনন পরিবেশ · সৃজনশীল
পরিবেশ ও বিপণন পরিবেশের মধ্যে সম্পর্ক আছে কি? যদি থাকে তা নিরূপণ কর।
উত্তর