জনাব ইয়াসিনের উৎপাদন কার্যক্রম বিপণনের কোন পরিবেশের উপাদানের কারণে ব্যাঘাত ঘটে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব ইয়াসিনের উৎপাদন কার্যক্রম ব্যাঘাত ঘটার কারণ ব্যাষ্টিক পরিবেশের উপাদান জনগোষ্ঠী।' কোম্পানির অভ্যন্তরীণ শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা, ব্যবস্থাপক, পরিচালক ইত্যাদি অভ্যন্তরীণ জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়। এরা বিপণনকারীর কাজকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। উদ্দীপকে জনাব ইয়াসিন A1 সাইকেল স্টোরের প্রতিষ্ঠাতা। তার পরিচালনা দক্ষতার মাধ্যমে স্বল্প সময়ে তার প্রতিষ্ঠানটি সারাদেশে ব্যাপক সুনাম অর্জন করে। কিন্তু বিগত কয়েকমাস ধরে তাদের প্রতিষ্ঠানের শ্রমিকদের দ্বন্দ্ব থাকায় উৎপাদনে ব্যাঘাত ঘটে। এখানে দেখা যায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শ্রমিকদের মধ্যে কলহ থাকার কারণে উৎপাদনে ব্যাঘাত ঘটে। এসব শ্রমিক কোম্পানির সাথে সংশ্লিষ্ট থাকায় তা অভ্যন্তরিণ জনগোষ্ঠীকে প্রকাশ করে। এসব জনগোষ্ঠী কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে। তাই তারা ব্যাষ্টিক পরিবেশের উপাদান।
HSC Marketing 2nd Paper Chapter 2 : বিপনন পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 2 : বিপনন পরিবেশ · সৃজনশীল
জনাব ইয়াসিনের উৎপাদন কার্যক্রম বিপণনের কোন পরিবেশের উপাদানের কারণে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর