শেয়ারFacebookWhatsApp

প্রতিবেদনের বাইরেও কর্তৃপক্ষ বিপণনের সামষ্টিক পরিবেশের যে উপাদানকে সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করেছেন উদ্দীপকের আলোকে তার যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর: প্রতিবেদনের বাইরেও কর্তৃপক্ষ রাজনৈতিক উপাদানের অন্তর্গত বিভিন্ন বিষয় বিবেচনা করেছে; যার যথার্থতা রয়েছে। কোনো দেশের আইনশৃঙ্খলা, রাজনৈতিক মতাদর্শ, কর্মসূচি, জবাবদিহিতা, নীতিমালা ইত্যাদি বিষয়সমূহ বিপণনের সামষ্টিক পরিবেশের রাজনৈতিক উপাদানের অন্তর্গত। উদ্দীপকের কর্তৃপক্ষ প্রতিবেদনের বাইরেও যে বিষয়সমূহ সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করেছে তা রাজনৈতিক উপাদানের অন্তর্গত। বিপণন কার্যাবলির ওপর প্রভাব সৃষ্টিকারী সরকারি সংস্থা এবং সামাজিক সংগঠনগুলোর কার্যক্রমের সমন্বয়ে রাজনৈতিক পরিবেশ গঠিত হয়। রাজনৈতিক অবস্থা দ্বারা বিপণন কার্যক্রম বিশেষভাবে প্রভাবিত হয়। রাজনৈতিক অবস্থা সংকটাপন্ন হলে ব্যবসায়-বাণিজ্য স্থবির হয়। সরকারি বিভিন্ন নীতিমালা ব্যবসায় কার্যক্রম পরিচালনা করতে বাধা সৃষ্টি করে আবার সহজও করে। উদ্দীপকের ভারতীয় কোম্পানির ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশে বিপণনের জন্য বাংলাদেশের রাজনৈতিক উপাদানটি বিশেষভাবে বিবেচনাযোগ্য। এদেশের সরকারের সাথে ভারতীয় সরকারের সম্পর্কও ব্যবসায় নীতিনির্ধারণে প্রভাববিস্তার করতে পারে। তাছাড়া এ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য সামাজিক সংগঠনের কর্মসূচি বিনিয়োগকে প্রভাবিত করে। সুতরাং, ভারতীয় কোম্পানির প্রতিবেদনের বাইরের বিবেচিত অংশসমূহ অর্থাৎ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, হরতাল, ধর্মঘট ইত্যাদি রাজনৈতিক উপাদানের অন্তর্গত; যা যথার্থ বলে আমি মনে করি।

HSC Marketing 2nd Paper Chapter 2 : বিপনন পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 2nd Paper · Chapter 2 : বিপনন পরিবেশ · সৃজনশীল

প্রতিবেদনের বাইরেও কর্তৃপক্ষ বিপণনের সামষ্টিক পরিবেশের যে উপাদানকে …

উদ্দীপক

ভারতীয় একটি কোম্পানি বাংলাদেশে তাদের ইলেকট্রনিক্স পণ্য বিপণন করতে চায়। তাই তাদের রিজিউন্যাল মার্কেটিং এক্সিকিউটিভের প্রধান করে একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠালেন। দলটি এদেশের মানুষের মাথাপিছু আয়, জীবনধারণ ব্যয়, সঞ্চয় ইত্যাদি বিষয়গুলো পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করলেন। এরপর প্রতিবেদন পেয়ে কর্তৃপক্ষ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, হরতাল, ধর্মঘট ইত্যাদির কথা মাথায় রেখে সাবধানে বিনিয়োগের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করলেন।

উত্তর

যে সকল পক্ষ, শক্তি ও পারিপার্শ্বিক উপাদানের সমন্বয়ে গঠিত পরিবেশ যা কোম্পানির বিপণন কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে তাকে ব্যষ্টিক পরিবেশ বলে।

উত্তর

যেসব অনিয়ন্ত্রণযোগ্য শক্তি বিপণন কার্যক্রমে পরোক্ষভাবে প্রভাববিস্তার করে সেগুলোর সমষ্টিকে সামষ্টিক পরিবেশ বলে। সামষ্টিক পরিবেশের উপাদানগুলো হলো- জনমিতি, অর্থনীতি, প্রকৃতি, প্রযুক্তি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি ইত্যাদি। এ উপাদানগুলোর কোনোটি সৃষ্টিকর্তার দান আবার কোনোটি মানবসৃষ্ট। বিপণনকারীর একার পক্ষে এ উপাদানগুলো নিয়ন্ত্রণ করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। যদিও সামষ্টিক পরিবেশের কোনো কোনো উপাদানকে সমষ্টিগতভাবে কিছুটা প্রভাবিত করা গেলেও বিপণনকারীর একার পক্ষে তা সম্ভব হয় না। তাই বিপণনের সামষ্টিক পরিবেশের উপাদানগুলোকে অনিয়ন্ত্রণযোগ্য উপাদান হিসেবে গণ্য করা হয়।

উত্তর

উদ্দীপকের ভারতীয় কোম্পানির প্রতিনিধি দলটি বিপণনের সামষ্টিক পরিবেশের অর্থনৈতিক উপাদান নিয়ে পর্যালোচনা করেছিল। যে সকল বাহ্যিক উপাদান ভোক্তাদের ক্রয়ক্ষমতা এবং ব্যয়ের ধরনের ওপর প্রভাববিস্তার করে সেগুলো অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত। সাধারণত ভোক্তার ক্রয়ক্ষমতা এবং ব্যয়ের ধরনের ওপর প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলো নিয়ে অর্থনৈতিক পরিবেশ গঠিত হয়। অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলোর গতিশীলতার ওপর বিপণন ব্যবস্থার উন্নয়ন নির্ভর করে। প্রতিনিধি দলটি বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়, জীবনধারণ ব্যয়, সঞ্চয় ইত্যাদি বিষয়গুলো পর্যালোচনা করে। কারণ ভোক্তার ক্রয়ক্ষমতা ও ক্রয় করার ইচ্ছা নির্ভর করে এ সকল উপাদানের ওপর।

উত্তর

প্রতিবেদনের বাইরেও কর্তৃপক্ষ রাজনৈতিক উপাদানের অন্তর্গত বিভিন্ন বিষয় বিবেচনা করেছে; যার যথার্থতা রয়েছে। কোনো দেশের আইনশৃঙ্খলা, রাজনৈতিক মতাদর্শ, কর্মসূচি, জবাবদিহিতা, নীতিমালা ইত্যাদি বিষয়সমূহ বিপণনের সামষ্টিক পরিবেশের রাজনৈতিক উপাদানের অন্তর্গত। উদ্দীপকের কর্তৃপক্ষ প্রতিবেদনের বাইরেও যে বিষয়সমূহ সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করেছে তা রাজনৈতিক উপাদানের অন্তর্গত। বিপণন কার্যাবলির ওপর প্রভাব সৃষ্টিকারী সরকারি সংস্থা এবং সামাজিক সংগঠনগুলোর কার্যক্রমের সমন্বয়ে রাজনৈতিক পরিবেশ গঠিত হয়। রাজনৈতিক অবস্থা দ্বারা বিপণন কার্যক্রম বিশেষভাবে প্রভাবিত হয়। রাজনৈতিক অবস্থা সংকটাপন্ন হলে ব্যবসায়-বাণিজ্য স্থবির হয়। সরকারি বিভিন্ন নীতিমালা ব্যবসায় কার্যক্রম পরিচালনা করতে বাধা সৃষ্টি করে আবার সহজও করে। উদ্দীপকের ভারতীয় কোম্পানির ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশে বিপণনের জন্য বাংলাদেশের রাজনৈতিক উপাদানটি বিশেষভাবে বিবেচনাযোগ্য। এদেশের সরকারের সাথে ভারতীয় সরকারের সম্পর্কও ব্যবসায় নীতিনির্ধারণে প্রভাববিস্তার করতে পারে। তাছাড়া এ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য সামাজিক সংগঠনের কর্মসূচি বিনিয়োগকে প্রভাবিত করে। সুতরাং, ভারতীয় কোম্পানির প্রতিবেদনের বাইরের বিবেচিত অংশসমূহ অর্থাৎ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, হরতাল, ধর্মঘট ইত্যাদি রাজনৈতিক উপাদানের অন্তর্গত; যা যথার্থ বলে আমি মনে করি।
HSCMarketing 2nd PaperChapter 2 : বিপনন পরিবেশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

চীনা একটি কোম্পানি বাংলাদেশে তাদের ইলেকট্রনিক্স পণ্য বিপণন করতে চায়। তাই তাদের রিজিউন্যাল মার্কেটিং এক্সিকিউটিভের প্রধান করে একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠালেন। দলটি এদেশের মানুষের মাথাপিছু আয়, জীবনধারণ ব্যয়, সঞ্চয় ইত্যাদি বিষয়গুলো পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করলেন। এরপর প্রতিবেদন পেয়ে কর্তৃপক্ষ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, হরতাল, ধর্মঘট ইত্যাদির কথা মাথায় রেখে সাবধানে বিনিয়োগের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করলেন। [সরকারি এম এম কলেজ, যশোর]
ক
বিপণনের ব্যষ্টিক পরিবেশ কী?
খ
পরিবেশ ও বিপণন পরিবেশের মধ্যে সম্পর্ক আছে কি? যদি থাকে তা নিরূপণ কর।
গ
প্রতিনিধি দলটি বিপণনের সামষ্টিক পরিবেশের কোন উপাদান নিয়ে পর্যালোচনা করেছিল- ব্যাখ্যা কর।
ঘ
পতিবেদনের বাইরেও কর্তৃপক্ষ বিপণনের সামষ্টিক পরিবেশের যে উপাদানকে সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করেছেন। উদ্দীপকের আলোকে তার যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.পরিবেশ ও বিপণন পরিবেশের মধ্যে সম্পর্ক আছে কি? যদি থাকে তা নিরূপণ কর।

পরিবেশ ও বিপণন পরিবেশের মধ্যে সম্পর্ক আছে কি? যদি থাকে তা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিপণনের ব্যষ্টিক পরিবেশ কী?

বিপণনের ব্যষ্টিক পরিবেশ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব ইয়াসিন A1 সাইকেল স্টোরের প্রতিষ্ঠাতা। তার পরিচালনা দক্ষতা দ্বারা স্বল্পসময়ে তার প্রতিষ্ঠানটি সারাদেশে ব্যাপক সুনাম অর্জন করে। কিন্তু বিগত কয়েক মাস ধরে তাদের প্রতিষ্ঠানে শ্রমিকদের দ্বন্দ্ব থাকায় উৎপাদনে ব্যাঘাত ঘটায়। এমন সময় সমজাতীয় কিছু উৎপাদক তাদের বর্তমান পণ্যের মূল্য কমিয়ে বাজারে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করছে। এমতাবস্থায় জনাব ইয়াসিন খুব চিন্তিত হয়ে পড়েন। [ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা]
ক
সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে?
খ
প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ ও হুমকি সৃষ্টি করে- ব্যাখ্যা কর।
গ
জনাব ইয়াসিনের উৎপাদন কার্যক্রম বিপণনের কোন পরিবেশের উপাদানের কারণে ব্যাঘাত ঘটে? ব্যাখ্যা কর।
ঘ
ইয়াসিনের চিন্তার কারণ উদ্দীপকের আলোকে আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ ও হুমকি সৃষ্টি করে- ব্যাখ্যা কর।

প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ ও হুমকি সৃষ্টি করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে?

সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্র্যান্ড ইমেজ অর্জনকারী 'হাইস্পিড' কোম্পানি ২০১৫ সালে বাংলাদেশে 4G সেবা প্রদানের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়ে নিজস্ব কোম্পানির 4G সিমকার্ড চালু করেছে। বিষয়টি নতুন এবং আকর্ষণীয় হওয়ায় প্রতিটি সিমকার্ডের দাম তারা ২,০০০ টাকা নির্ধারণ করে। বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে ভালো ব্যবসায় কার্যক্রম পরিচালনা করলেও জেলা শহরগুলোতে তাদের গ্রাহকসংখ্যা খুবই কম। বিষয়টি নিয়ে কোম্পানির পরিচালক পর্ষদ গ্রাহক সৃষ্টির লক্ষ্যে কাজ করছে।
ক
ভোক্তাবাজার কী?
খ
বিপণন পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ কেন?
গ
সামষ্টিক পরিবেশের কোন উপাদানটির বিবেচনায় 'হাইস্পিড' কোম্পানি 4G সেবা চালু করেছে? বর্ণনা কর।
ঘ
উদ্দীপক অনুযায়ী 'হাইস্পিড' কোম্পানির করণীয় বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বিপণন পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ কেন?

বিপণন পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ভোক্তাবাজার কী?

ভোক্তাবাজার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পতিবেদনের বাইরেও কর্তৃপক্ষ বিপণনের সামষ্টিক পরিবেশের যে উপাদানকে সিদ্ধান্ত গ্রহণপ্রতিনিধি দলটি বিপণনের সামষ্টিক পরিবেশের কোন উপাদান নিয়ে পর্যালোচনা করেছিল- ব্যাপরিবেশ ও বিপণন পরিবেশের মধ্যে সম্পর্ক আছে কি? যদি থাকে তা নিরূপণ কর।বিপণনের ব্যষ্টিক পরিবেশ কী?ইয়াসিনের চিন্তার কারণ উদ্দীপকের আলোকে আলোচনা কর।জনাব ইয়াসিনের উৎপাদন কার্যক্রম বিপণনের কোন পরিবেশের উপাদানের কারণে ব্যাঘাত ঘটে? প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ ও হুমকি সৃষ্টি করে- ব্যাখ্যা কর।সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে?উদ্দীপক অনুযায়ী 'হাইস্পিড' কোম্পানির করণীয় বিশ্লেষণ কর।সামষ্টিক পরিবেশের কোন উপাদানটির বিবেচনায় 'হাইস্পিড' কোম্পানি 4G সেবা চালু করেছে?বিপণন পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ কেন?ভোক্তাবাজার কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।