উদ্দীপকের শেষ অংশে ফ্যাশন পরিবর্তন সামষ্টিক পরিবেশের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শেষ অংশে ফ্যাশন পরিবর্তনের কারণ হলো সামষ্টিক পরিবেশের সাংস্কৃতিক উপাদানের প্রভাব। প্রত্যেক সমাজের কিছু বিশ্বাস, মূল্যবোধ, মনোভাব, আচার-আচরণ, রীতি-নীতি আছে যেগুলোকে সাংস্কৃতিক পরিবেশের উপাদান বলে। সংস্কৃতির এ উপাদানগুলো বিপণন কার্যক্রমকে প্রভাবিত করে। একটি দেশে সাংস্কৃতিক পরিবেশের প্রভাব এতটাই গুরুত্বপূর্ণ যে, কোনো পণ্য এক দেশে বিজ্ঞাপন দিয়ে প্রচার প্রসার ঘটিয়ে বিক্রি করা হচ্ছে কিন্তু সেই একই পণ্য অন্যদেশে আদৌ বিক্রি সম্ভব নয়। উদ্দীপকে বর্তমানে কর্মজীবি মহিলার সংখ্যা বৃদ্ধির কারণে এখন বাজারে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, প্রেসার কুকার, ব্লেন্ডার ইত্যাদির চাহিদা বৃদ্ধি পেয়েছে। আগের তুলনায় তরুণীরা পোশাকে প্যান্ট ও গেঞ্জি বেশি ব্যবহার করছে। চুলের স্টাইল পার্শ্ববর্তী দেশের বিভিন্ন নাটক সিনেমা দেখে ফ্যাশন পরিবর্তন করছে। এ সকল বিষয় পরিবেশের সাংস্কৃতিক উপাদানকে নির্দেশ করে। ভিন দেশের সংস্কৃতি অনুসরণ করার ফলে সমাজের সাংস্কৃতিক পরিবেশে পরিবর্তন আসে। মানুষের পোশাক, ভাষা, আচরণ ও জীবনধারায় বিদেশি প্রভাব পড়ে। এতে একদিকে নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয় বাড়ে, কিন্তু অন্যদিকে অতিরিক্ত অনুকরণে দেশীয় রীতি-নীতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধ অবহেলিত হতে পারে। ফলে 'সমাজের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। উদ্দীপকেও বিভিন্ন মহিলাদের ভিন দেশি সংস্কৃতির কথা উল্লেখ রয়েছে। তবে তা সহনশীল পর্যায়ে রাখা বাঞ্ছনীয়।
HSC Marketing 2nd Paper Chapter 2 : বিপনন পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 2 : বিপনন পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকের শেষ অংশে ফ্যাশন পরিবর্তন সামষ্টিক পরিবেশের আলোকে বিশ্লেষণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর