সামষ্টিক পরিবেশের উপাদানের কারণেই ফিলিপাইনের কাপড়ের ব্যবসায় বাংলাদেশিদের হাতে- যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: সামষ্টিক পরিবেশের রাজনৈতিক উপাদানের কারণেই ফিলিপাইনের কাপড়ের ব্যবসায় বাংলাদেশীদের হাতে-উক্তিটি যথার্থ। একটি দেশের সরকার, রাজনৈতিক দল, আইন, নীতি প্রভৃতির সমন্বয়ে রাজনৈতিক পরিবেশ গঠিত। এটি সামষ্টিক পরিবেশের একটি উপাদান। এ পরিবেশ বিপণনের ক্ষেত্রে অনেকসময় আর্শিবাদ বয়ে আনে। তবে রাজনৈতিক পরিবেশ নিয়ন্ত্রণ করা যায় না। প্রতিবছর বাংলাদেশ ফিলিপাইনে প্রায় ৩০ কন্টেইনার কাপড় রপ্তানি করে। ফিলিপাইনে আইনগত সুবিধার কারণে কাপড়ের ব্যবসায়ে পাইকার, খুচরা ব্যবসায়ী, দালাল, প্রতিনিধি বেশিরভাগই বাংলাদেশী হয়। একদিকে যেমন এটির মাধ্যমে ফিলিপাইন কাপড়ের চাহিদা মেটাচ্ছে, তেমনি বাংলাদেশীদের আয় ও কর্মসংস্থান ঘটছে। ফিলিপাইনের আইন বিদেশীদের জন্য অনুকূল। তাই বাংলাদেশীরা সেখানে সহজে পোশাক রপ্তানি করতে পারছে। এ আইন শিথিল না হলে ব্যবসায় করা কঠিন হতো। আবার, এসব আইন তৈরি করে, সরকার ও তার নীতি নির্ধারকরা। তারা নিজেদের স্বার্থে যেরকম আইন, নীতি প্রয়োজন সেরকমই প্রণয়ন করে। এটি অনেক সময় বিদেশীদের জন্য ক্ষতিকর আবার অনেক সময় উপকারী। বাংলাদেশীদের জন্য তা মঙ্গলজনক হয়েছে বলে ফিলিপাইনে কাপড়ের ব্যবসায়ে বাংলাদেশীরা অবস্থান করছে। সরকারি আইন হলো রাজনৈতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, সামষ্টিক পরিবেশের রাজনৈতিক উপাদানের কারণেই ফিলিপাইনে কাপড়ের ব্যবসায় বাংলাদেশিদের হাতে।
HSC Marketing 2nd Paper Chapter 2 : বিপনন পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 2 : বিপনন পরিবেশ · সৃজনশীল
সামষ্টিক পরিবেশের উপাদানের কারণেই ফিলিপাইনের কাপড়ের ব্যবসায় বাংলাদে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর