'সুপার টাইফুন ম্যানখুট' সামষ্টিক পরিবেশের কোন উপাদানের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: 'সুপার টাইফুন ম্যানখুট' সামষ্টিক পরিবেশের 'প্রাকৃতিক' উপাদানের অন্তর্ভুক্ত। কোনো দেশের জলবায়ু, আবহাওয়া, নদ-নদী, প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক দূর্যোগ প্রভৃতির সমন্বয়ে যে পরিবেশ গঠিত তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। এ পরিবেশ মাঝে মাঝে বিপণনের জন্য ক্ষতির কারণ হয়ে আসে। বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য সম্ভাব্য দেশের মধ্যে ফিলিপাইন অন্যতম। সে দেশের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে প্রতিবছর ৩০ কন্টেইনার কাপড় আমদানি করে। কিন্তু সম্প্রতি 'সুপার টাইফুন ম্যানখুট' ঝড়ের কারণে সে দেশের ব্যবসায়ীদের ক্ষতি হয়। ঝড় একটি প্রাকৃতিক দূর্যোগ। প্রাকৃতিকভাবে ঝড় হয়ে থাকে, মানুষ সৃষ্টি করতে পারে না। আবার, এটি নিয়ন্ত্রণ করাও সম্ভব নয়। এগুলো সামষ্টিক পরিবেশের প্রাকৃতিক উপাদানের বৈশিষ্ট্য। তাই বলা যায়, 'সুপার টাইফুন ম্যানখুট' সামষ্টিক পরিবেশের প্রাকৃতিক উপাদানের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper Chapter 2 : বিপনন পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 2 : বিপনন পরিবেশ · সৃজনশীল
'সুপার টাইফুন ম্যানখুট' সামষ্টিক পরিবেশের কোন উপাদানের অন্তর্ভুক্ত?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর