উদ্দীপকের আলোকে মিসেস সানাম এর উৎপাদন ও বিপণন কার্যাবলী দেশের অর্থনৈতিক উন্নয়নে কিভাবে ভূমিকা রাখবে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের মিসেস সানামের উৎপাদন ও বিপণন কার্যাবলী দেশের অর্থনীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। অন্যদিকে ভোক্তাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যে অর্জনের লক্ষ্যের সম্পাদিত সকল কার্যাবলী কে বিপণন কার্যাবলী বলে। এর মাধ্যমে উৎপাদকের সাথে চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর সম্পর্ক বা যোগসূত্র স্থাপিত হয়। উদ্দীপকে মিসেস সানাম একটি প্রতিষ্ঠিত গার্মেন্টস কারখানার মালিক। তার ফ্যাক্টরি ঢাকার তেজগাঁয়ে অবস্থিত। তিনি মূলত টি-শার্ট ও প্যান্ট তৈরি করেন। প্রথমদিকে দেশীয় বাজারের জন্য বিভিন্ন ধরনের টি-শার্ট ও প্যান্ট তৈরি করলেও বর্তমানে তিনি আমেরিকার সহ পৃথিবীর বিভিন্ন দেশে তারা রপ্তানি করেন। উদ্দীপকে মিশে স্থানান্তর গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের টি-শার্ট ও প্যান্ট উৎপাদন করেন। তিনি তা দেশের বিভিন্ন অঞ্চলের রপ্তানি করেন। তার উৎপাদিত টি শার্ট ও প্যান্ট দেশের চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি হচ্ছে। যা দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করছে। তাই আমি মনে করি, উদ্দীপকে মিসেস সানামের উৎপাদন ও বিপণন কার্যাবলী দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Marketing 2nd Paper Chapter 2 : বিপনন পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 2 : বিপনন পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মিসেস সানাম এর উৎপাদন ও বিপণন কার্যাবলী দেশের অর্থন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর