শেয়ারFacebookWhatsApp

ফুলচাষিরা ব্যষ্টিক পরিবেশের কোন উপাদানের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।

উত্তর: উল্লিখিত উদ্দীপকে ফুলচাষিরা ব্যষ্টিক পরিবেশের সরবরাহকারী উপাদানের সাথে সম্পর্কিত। পণ্য বা সেবা তৈরি করার জন্য প্রয়োজনীয় সম্পদ বা কাঁচামাল যে প্রতিষ্ঠান বা ব্যক্তিসমূহ সরবরাহ করে তাদেরকে সরবরাহকারী বলে। সরবরাহকারীরা পণ্য ও সেবাসামগ্রী বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা কাঁচামাল যদি সঠিক সময়ে, সঠিক মূল্যে এবং সঠিক মানে পাওয়া না যায় তবে কোম্পানি তার বাজার হারাবে। উদ্দীপকে 'মাধুরী ফুল ঘর' ঢাকার শাহবাগ মোড়ে অবস্থিত। প্রতিষ্ঠানটির মালিক জনাব আরিফ যশোরের গদখালীর ফুলচাষিদের নিকট থেকে বিভিন্ন জাতের ফুল সংগ্রহ করে তার দোকানের মাধ্যমে বিক্রয় করে। উক্ত ফুলচাষিদের ব্যষ্টিক পরিবেশের সরবরাহকারী উপাদান হিসেবে আখ্যায়িত করা যায়। তাই বলা যায়, উল্লিখিত উদ্দীপকে ফুলচাষীরা ব্যষ্টিক পরিবেশের সরবরাহকারী উপাদানের সাথে সম্পর্কিত।

HSC Marketing 2nd Paper Chapter 2 : বিপনন পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 2nd Paper · Chapter 2 : বিপনন পরিবেশ · সৃজনশীল

ফুলচাষিরা ব্যষ্টিক পরিবেশের কোন উপাদানের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।

উদ্দীপক

'মাধুরী ফুল ঘর' ঢাকার শাহবাগ মোড়ে অবস্থিত। প্রতিষ্ঠানটির মালিক জনাব আরিফ যশোরের গদখালীর ফুলচাষিদের নিকট থেকে বিভিন্ন জাতের ফুল সংগ্রহ করে তার দোকানের মাধ্যমে বিক্রি করে। বিশ্ব ভালোবাসা দিবস, ১লা ফাল্গুন, নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ফুলের চাহিদা বৃদ্ধি পায়। ফলে ফুল বিক্রি করে জনাব আরিফ আর্থিকভাবে অনেকটা লাভবান হন। কিন্তু এ বছর দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অতি বৃষ্টিপাতের কারণে ফুল উৎপাদন ব্যাহত হয়। ফলে ফুলের চাহিদা থাকা সত্ত্বেও সময়মতো ফুল সংগ্রহ করতে না পারায় জনাব আরিফ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন । এই অবস্থায় তিনি বেশ চিন্তিত।

Rajshahi · 2018

উত্তর

বিভিন্ন পক্ষ, শক্তি ও পারিপার্শ্বিক উপাদানের সমন্বয়ে গঠিত অবস্থা যা কোনো প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে তাকে বিপণন পরিবেশ বলে।

উত্তর

যে সকল পক্ষ, শক্তি অথবা উপাদান বিপণন কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে তাকে ব্যষ্টিক পরিবেশ বলে। বিপণনের ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো হলো : কোম্পানি, সরবরাহকারী, বিপণন মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা, প্রতিযোগী ও জনগোষ্ঠী । ব্যষ্টিক পরিবেশের এ সকল উপাদান বিপণন কার্যক্রমে সরাসরি প্রভাববিস্তার করে। এসকল উপাদান সাধারণত নিয়ন্ত্রণযোগ্য। যেমন : একটি কোম্পানির প্রতিটি বিভাগ ও উপবিভাগের ওপর কোম্পানির সরাসরি নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে। এমনিভাবে অন্যান্য উপাদানও নিয়ন্ত্রণযোগ্য। তাই বলা যায়, বিপণনের ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য।

উত্তর

উল্লিখিত উদ্দীপকে ফুলচাষিরা ব্যষ্টিক পরিবেশের সরবরাহকারী উপাদানের সাথে সম্পর্কিত। পণ্য বা সেবা তৈরি করার জন্য প্রয়োজনীয় সম্পদ বা কাঁচামাল যে প্রতিষ্ঠান বা ব্যক্তিসমূহ সরবরাহ করে তাদেরকে সরবরাহকারী বলে। সরবরাহকারীরা পণ্য ও সেবাসামগ্রী বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা কাঁচামাল যদি সঠিক সময়ে, সঠিক মূল্যে এবং সঠিক মানে পাওয়া না যায় তবে কোম্পানি তার বাজার হারাবে। উদ্দীপকে 'মাধুরী ফুল ঘর' ঢাকার শাহবাগ মোড়ে অবস্থিত। প্রতিষ্ঠানটির মালিক জনাব আরিফ যশোরের গদখালীর ফুলচাষিদের নিকট থেকে বিভিন্ন জাতের ফুল সংগ্রহ করে তার দোকানের মাধ্যমে বিক্রয় করে। উক্ত ফুলচাষিদের ব্যষ্টিক পরিবেশের সরবরাহকারী উপাদান হিসেবে আখ্যায়িত করা যায়। তাই বলা যায়, উল্লিখিত উদ্দীপকে ফুলচাষীরা ব্যষ্টিক পরিবেশের সরবরাহকারী উপাদানের সাথে সম্পর্কিত।

উত্তর

সামষ্টিক পরিবেশের প্রভাব উদ্দীপকের প্রতিষ্ঠানটির চিন্তিত হওয়ার কারণ। যে সকল অনিয়ন্ত্রিত পক্ষ, শক্তি ও পারিপার্শ্বিক অবস্থা কোম্পানির বিপণন কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে তাকে সামষ্টিক পরিবেশ বলে। সামষ্টিক পরিবেশের উপাদানগুলো হলো : জনসংখ্যাগত, অর্থনৈতিক, প্রাকৃতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক ও সাংস্কৃতিক। এসকল উপাদান কোম্পানির পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। উদ্দীপকে জনাব আরিফ ঢাকার শাহবাগের মোড়ে মাধুরী ফুল ঘরে ফুল বিক্রয় করে । বিশ্ব ভালোবাসা দিবস ১লা ফাল্গুন, নববর্ষ উদযাপন উপলক্ষ্যে তার দোকানের ফুলের চাহিদা বৃদ্ধি পায়। কিন্তু এবছর দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অতি বৃষ্টিপাতের কারণে ফুল উৎপাদন ব্যাহত হয়। ফলে ফুলের যথেষ্ট চাহিদা থাকা সত্ত্বেও 'জনাব আরিফ সময়মতো ফুল সংগ্রহ করতে না পারায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এতে তিনি বেশ চিন্তিত হয়ে পড়েন। সামষ্টিক পরিবেশের একটি উপাদান হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। উক্ত পরিবেশ কখনোই নিয়ন্ত্রণযোগ্য নয়। উদ্দীপকের জনাব আরিফও এই প্রাকৃতিক পরিবেশের দ্বারা প্রভাবিত। কারণ প্রাকৃতিক পরিবেশের কারণেই আবহাওয়া ও অতি বৃষ্টিপাতের কারণে ফুল উৎপাদন ব্যাহত হয়। এর ফলে জনাব আরিফ সময়মতো গ্রাহকদের নিকট ফুল সরবরাহ করাতে না পারায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং তিনি চিন্তিত হয়ে পড়েন। তাই বলা যায়, সামষ্টিক পরিবেশের প্রভাবের কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটির মালিক চিন্তিত হয়ে পড়েছেন।
HSCMarketing 2nd PaperChapter 2 : বিপনন পরিবেশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

চীনা একটি কোম্পানি বাংলাদেশে তাদের ইলেকট্রনিক্স পণ্য বিপণন করতে চায়। তাই তাদের রিজিউন্যাল মার্কেটিং এক্সিকিউটিভের প্রধান করে একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠালেন। দলটি এদেশের মানুষের মাথাপিছু আয়, জীবনধারণ ব্যয়, সঞ্চয় ইত্যাদি বিষয়গুলো পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করলেন। এরপর প্রতিবেদন পেয়ে কর্তৃপক্ষ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, হরতাল, ধর্মঘট ইত্যাদির কথা মাথায় রেখে সাবধানে বিনিয়োগের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করলেন। [সরকারি এম এম কলেজ, যশোর]
ক
বিপণনের ব্যষ্টিক পরিবেশ কী?
খ
পরিবেশ ও বিপণন পরিবেশের মধ্যে সম্পর্ক আছে কি? যদি থাকে তা নিরূপণ কর।
গ
প্রতিনিধি দলটি বিপণনের সামষ্টিক পরিবেশের কোন উপাদান নিয়ে পর্যালোচনা করেছিল- ব্যাখ্যা কর।
ঘ
পতিবেদনের বাইরেও কর্তৃপক্ষ বিপণনের সামষ্টিক পরিবেশের যে উপাদানকে সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করেছেন। উদ্দীপকের আলোকে তার যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.পরিবেশ ও বিপণন পরিবেশের মধ্যে সম্পর্ক আছে কি? যদি থাকে তা নিরূপণ কর।

পরিবেশ ও বিপণন পরিবেশের মধ্যে সম্পর্ক আছে কি? যদি থাকে তা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিপণনের ব্যষ্টিক পরিবেশ কী?

বিপণনের ব্যষ্টিক পরিবেশ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব ইয়াসিন A1 সাইকেল স্টোরের প্রতিষ্ঠাতা। তার পরিচালনা দক্ষতা দ্বারা স্বল্পসময়ে তার প্রতিষ্ঠানটি সারাদেশে ব্যাপক সুনাম অর্জন করে। কিন্তু বিগত কয়েক মাস ধরে তাদের প্রতিষ্ঠানে শ্রমিকদের দ্বন্দ্ব থাকায় উৎপাদনে ব্যাঘাত ঘটায়। এমন সময় সমজাতীয় কিছু উৎপাদক তাদের বর্তমান পণ্যের মূল্য কমিয়ে বাজারে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করছে। এমতাবস্থায় জনাব ইয়াসিন খুব চিন্তিত হয়ে পড়েন। [ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা]
ক
সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে?
খ
প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ ও হুমকি সৃষ্টি করে- ব্যাখ্যা কর।
গ
জনাব ইয়াসিনের উৎপাদন কার্যক্রম বিপণনের কোন পরিবেশের উপাদানের কারণে ব্যাঘাত ঘটে? ব্যাখ্যা কর।
ঘ
ইয়াসিনের চিন্তার কারণ উদ্দীপকের আলোকে আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ ও হুমকি সৃষ্টি করে- ব্যাখ্যা কর।

প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ ও হুমকি সৃষ্টি করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে?

সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্র্যান্ড ইমেজ অর্জনকারী 'হাইস্পিড' কোম্পানি ২০১৫ সালে বাংলাদেশে 4G সেবা প্রদানের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়ে নিজস্ব কোম্পানির 4G সিমকার্ড চালু করেছে। বিষয়টি নতুন এবং আকর্ষণীয় হওয়ায় প্রতিটি সিমকার্ডের দাম তারা ২,০০০ টাকা নির্ধারণ করে। বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে ভালো ব্যবসায় কার্যক্রম পরিচালনা করলেও জেলা শহরগুলোতে তাদের গ্রাহকসংখ্যা খুবই কম। বিষয়টি নিয়ে কোম্পানির পরিচালক পর্ষদ গ্রাহক সৃষ্টির লক্ষ্যে কাজ করছে।
ক
ভোক্তাবাজার কী?
খ
বিপণন পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ কেন?
গ
সামষ্টিক পরিবেশের কোন উপাদানটির বিবেচনায় 'হাইস্পিড' কোম্পানি 4G সেবা চালু করেছে? বর্ণনা কর।
ঘ
উদ্দীপক অনুযায়ী 'হাইস্পিড' কোম্পানির করণীয় বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বিপণন পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ কেন?

বিপণন পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ভোক্তাবাজার কী?

ভোক্তাবাজার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পতিবেদনের বাইরেও কর্তৃপক্ষ বিপণনের সামষ্টিক পরিবেশের যে উপাদানকে সিদ্ধান্ত গ্রহণপ্রতিনিধি দলটি বিপণনের সামষ্টিক পরিবেশের কোন উপাদান নিয়ে পর্যালোচনা করেছিল- ব্যাপরিবেশ ও বিপণন পরিবেশের মধ্যে সম্পর্ক আছে কি? যদি থাকে তা নিরূপণ কর।বিপণনের ব্যষ্টিক পরিবেশ কী?ইয়াসিনের চিন্তার কারণ উদ্দীপকের আলোকে আলোচনা কর।জনাব ইয়াসিনের উৎপাদন কার্যক্রম বিপণনের কোন পরিবেশের উপাদানের কারণে ব্যাঘাত ঘটে? প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ ও হুমকি সৃষ্টি করে- ব্যাখ্যা কর।সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে?উদ্দীপক অনুযায়ী 'হাইস্পিড' কোম্পানির করণীয় বিশ্লেষণ কর।সামষ্টিক পরিবেশের কোন উপাদানটির বিবেচনায় 'হাইস্পিড' কোম্পানি 4G সেবা চালু করেছে?বিপণন পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ কেন?ভোক্তাবাজার কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।