উদ্দীপকে উল্লিখিত জনাব মাহমুদের দুশ্চিন্তা থেকে উত্তরণের জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া কতটা যৌক্তিক? সামষ্টিক পরিবেশের ধরন উল্লেখপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মাহমুদের দুশ্চিন্তা থেকে উত্তরণের জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়াটা যৌক্তিক যেটি সামষ্টিক পরিবেশের অর্থনৈতিক উপাদানের আওতাভুক্ত। কোনো দেশের অর্থনীতির উপর যে সকল বাহ্যিক উপাদান ভোক্তাদের ক্রয় ক্ষমতা এবং ব্যয়ের ধরনের ওপর প্রভাববিস্তার করে সেগুলোর সমষ্টিকে অর্থনৈতিক পরিবেশ বলে। সামষ্টিক পরিবেশের অর্থনৈতিক উপাদান দ্বারা মানুষ আর্থিক সমর্থন পেয়ে থাকে। অর্থনৈতিক পরিবেশ ঋণ প্রদানের দ্বারা কোম্পানির শক্তি বদ্ধি করে। এটি একদিকে যেমন ভোক্তার ক্রয় ক্ষমতা ও ব্যয়ের ধাঁচকে প্রভাবিত করে। অন্যদিকে কোম্পানিকে ঋণ দেওয়ার দ্বারা এর অর্থনৈতিক অবস্থাকে করে শক্তিশালী। উদ্দীপকের জনাব মাহমুদ কম্পিউটারের খুচরা যন্ত্রাংশের বিক্রয়ের সাথে জড়িত কিন্তু বর্তমানে প্রযুক্তিগত পরিবর্তনের কারণে তার ব্যবসায়টি হুমকির মধ্যে পড়েছে। তাই তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায়টিকে আধুনিকায়নের কথা ভাবছেন। এ অবস্থায় তাকে ব্যবসায়ে টিকে থাকতে হলে আধুনিকায়ন করা প্রয়োজন; যেমন : ল্যাপটপ, নোটবুক, স্মার্ট ফোন, ট্যাব, রাউটার, পেনড্রাইভ, মেমরি কার্ড ইত্যাদি চাহিদাযুক্ত পণ্য বিক্রি করতে পারেন। তাহলে তিনি সময়ের সাথে তাল মিলিয়ে ব্যবসায়ে টিকে থাকতে পারবেন। তাই বলা যায় জনাব মাহমুদের ঋণ নিয়ে ব্যবসায় সম্প্রসারণের চিন্তা যৌক্তিক যেটি সামষ্টিক পরিবেশের অর্থনৈতিক উপাদানের আওতাভুক্ত।
HSC Marketing 2nd Paper Chapter 2 : বিপনন পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 2 : বিপনন পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব মাহমুদের দুশ্চিন্তা থেকে উত্তরণের জন্য ব্যাং…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর