“প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ সৃষ্টি করে।”- ব্যাখ্যা কর।
উত্তর: বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি প্রযুক্তিগত দিকের সমন্বয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। প্রযুক্তিগত পরিবেশ হলো সামষ্টিক পরিবেশের একটি অনিয়ন্ত্রণযোগ্য উপাদান। প্রযুক্তিগত পরিবেশ বিপণন পরিবেশকে ব্যাপকভাবে প্রভাবিত করে। নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে পণ্যের নতুন বাজার ও সুযোগের সৃষ্টি হয়। উন্নত প্রযুক্তির মেশিন পূর্বের তুলনায় উৎপাদন ক্ষমতা এবং পণ্যের মান বৃদ্ধি করে। এতে বাজার দখলের সুযোগ সৃষ্টি হয়। তাই বলা যায়, প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ সৃষ্টি করে।
HSC Marketing 2nd Paper Chapter 2 : বিপনন পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 2 : বিপনন পরিবেশ · সৃজনশীল
“প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ সৃষ্টি করে।”- ব্যাখ্যা কর।
উত্তর