শেয়ারFacebookWhatsApp

সামষ্টিক পরিবেশের কোন উপাদানের কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: সামষ্টিক পরিবেশের অর্থনৈতিক উপাদানটির কারণে 'লিলি কেমিক্যালস্ লিমিটেড' চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। ভোক্তার ক্রয়ক্ষমতা এবং ব্যয়ের ধরনের ওপর প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলো নিয়েই অর্থনৈতিক পরিবেশ গঠিত হয়। জনগণের আয়, ব্যয়, সঞ্চয় করার প্রবণতা, ভোগের ধরন, সুদের হার প্রভৃতি হলো অর্থনৈতিক পরিবেশের উপাদান। 'লিলি কেমিক্যালস্ লিমিটেড' ফেয়ার প্লাস নামে একটি ক্রিম দীর্ঘদিন ধরে বিপণন করে আসছে। পণ্যটির দাম কম এবং গুণগত মান ভালো হওয়ায় প্রতিষ্ঠানটি বাজারে বেশ সুনাম অর্জন করেছে। সম্প্রতি দেশটির মাথাপিছু আয় বেড়ে যাওয়ায় দেশটির জনগণের ভোগ বৈশিষ্ট্যে পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। অর্থাৎ তাদের আয় বৃদ্ধি পাওয়ার কারণে তারা অধিক দাম ও মানসম্পন্ন পণ্যের দিকে ঝুঁকছে। কিন্তু 'ফেয়ার প্লাস' পণ্যটির দাম কিছুটা কম। তাই স্বাভাবিকভাবেই ভোক্তারা আরও অধিক দামের পণ্যের দিকে ঝুঁকেছে। তাই প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এখানে জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ার বৈশিষ্ট্যটি হলো অর্থনৈতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, অর্থনৈতিক পরিবেশের পরিবর্তনের কারণেই প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

HSC Marketing 2nd Paper Chapter 2 : বিপনন পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 2nd Paper · Chapter 2 : বিপনন পরিবেশ · সৃজনশীল

সামষ্টিক পরিবেশের কোন উপাদানের কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি চ্যালেঞ…

উদ্দীপক

'লিলি ক্যামিক্যালস লিমিটেড' দীর্ঘদিন ধরে ফেয়ার প্লাস নামে রং ফর্সাকারী ক্রিম বাজারজাত করে আসছে। পণ্যটির দাম কম হওয়ায় এবং গুণগত মান ভালোর কারণে বেশ সুনাম অর্জন করেছে। সম্প্রতি দেশের জনগণের মাথাপিছু আয় বাড়ায় ক্রেতাদের ভোগের ধরনের মধ্যে বেশ পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এ নিয়ে লিলি কেমিক্যাল ব্যবসায় ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এ সমস্যা সমাধানে তারা স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করে পণ্য মান উন্নত করার চিন্তা-ভাবনা করছেন।

Dhaka · 2017

উত্তর

যে সব পক্ষ বা পারিপার্শ্বিক উপাদান প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে তাদেরকে সম্মিলিতভাবে সামষ্টিক পরিবেশ বলে।

উত্তর

যে সকল পক্ষ, শক্তি অথবা উপাদান বিপণন কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে তাকে ব্যষ্টিক পরিবেশ বলে। বিপণনের ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো হলো- কোম্পানি, সরবরাহকারী, বিপণন মধ্যস্থব্যবসায়ী, ক্রেতা, প্রতিযোগী ও জনগোষ্ঠী। ব্যষ্টিক পরিবেশের এ উপাদানগুলো বিপণন কার্যক্রমে সরাসরি প্রভাব বিস্তার করে। এসব উপাদান সাধারণত নিয়ন্ত্রণযোগ্য। যেমন: একটি কোম্পানির প্রতিটি বিভাগ ও উপ-বিভাগের ওপর কোম্পানির সরাসরি নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে। এমনিভাবে অন্য উপাদানগুলোও নিয়ন্ত্রণযোগ্য। তাই বলা যায়, বিপণনের ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য।

উত্তর

সামষ্টিক পরিবেশের অর্থনৈতিক উপাদানটির কারণে 'লিলি কেমিক্যালস্ লিমিটেড' চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। ভোক্তার ক্রয়ক্ষমতা এবং ব্যয়ের ধরনের ওপর প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলো নিয়েই অর্থনৈতিক পরিবেশ গঠিত হয়। জনগণের আয়, ব্যয়, সঞ্চয় করার প্রবণতা, ভোগের ধরন, সুদের হার প্রভৃতি হলো অর্থনৈতিক পরিবেশের উপাদান। 'লিলি কেমিক্যালস্ লিমিটেড' ফেয়ার প্লাস নামে একটি ক্রিম দীর্ঘদিন ধরে বিপণন করে আসছে। পণ্যটির দাম কম এবং গুণগত মান ভালো হওয়ায় প্রতিষ্ঠানটি বাজারে বেশ সুনাম অর্জন করেছে। সম্প্রতি দেশটির মাথাপিছু আয় বেড়ে যাওয়ায় দেশটির জনগণের ভোগ বৈশিষ্ট্যে পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। অর্থাৎ তাদের আয় বৃদ্ধি পাওয়ার কারণে তারা অধিক দাম ও মানসম্পন্ন পণ্যের দিকে ঝুঁকছে। কিন্তু 'ফেয়ার প্লাস' পণ্যটির দাম কিছুটা কম। তাই স্বাভাবিকভাবেই ভোক্তারা আরও অধিক দামের পণ্যের দিকে ঝুঁকেছে। তাই প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এখানে জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ার বৈশিষ্ট্যটি হলো অর্থনৈতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, অর্থনৈতিক পরিবেশের পরিবর্তনের কারণেই প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

উত্তর

'লিলি কেমিক্যালস্ লিমিটেড' কর্তৃক গৃহীত সমস্যা সমাধানের পদ্ধতিটি যৌক্তিক। কারণ উৎপাদনে স্বয়ংক্রিয় পদ্ধতির ব্যবহার পণ্যমান উন্নত করবে। উৎপাদনে স্বয়ংক্রিয় পদ্ধতির ব্যবহার করা প্রযুক্তিগত পরিবেশের অন্তর্গত। বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের ফলে ভোক্তাদের জন্য নতুন ও উন্নতমানের পণ্য ও সেবা ভোগের সুযোগ সৃষ্টি হয়েছে। 'লিলি কেমিক্যালস্ লিমিটেড' দীর্ঘদিন ধরে ফেয়ার প্লাস নামে রং ফর্সাকারী ক্রিম বিপণন করে আসছে। পণ্যটির দাম কিছুটা কম। সম্প্রতি দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের ভোগে তারতম্য পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ ক্রেতারা বর্তমানে অধিক দামের পণ্যের দিকে ঝুঁকছে। ফলে প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের চাহিদা বাজারে কমে গেছে। তাই প্রতিষ্ঠানটি উৎপাদনে স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহারের চিন্তা করছে। স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহারের কারণে পণ্যের গুণগত মানে পরিবর্তন আসবে। ক্রিমের মান উন্নত হওয়ার ফলে প্রতিষ্ঠানটি সহজেই পণ্যের উচ্চমূল্য নির্ধারণ করতে পারবে। ক্রেতারাও উন্নতমানের পণ্য উচ্চমূল্যে ক্রয় করতে রাজি হবে। কেননা বর্তমানে ক্রেতাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তাই ক্রেতারা পূর্বের থেকে অধিক দামে ভালো মানের পণ্য ক্রয়ে আগ্রহী হয়েছে। ফলে প্রতিষ্ঠানটি তাদের হারানো ক্রেতার আস্থা পুনঃঅর্জন করতে পারবে। এধরনের স্বয়ংক্রিয় পদ্ধতির ব্যবহার পরিবেশের প্রযুক্তিগত উপাদানের সম্ভাবনাকে নির্দেশ করে। তাই বলা যায়, প্রযুক্তিগত উপাদানের ব্যবহারের মাধ্যমে গৃহীত সমস্যা সমাধানের কৌশলটি যৌক্তিক হয়েছে।
HSCMarketing 2nd PaperChapter 2 : বিপনন পরিবেশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

চীনা একটি কোম্পানি বাংলাদেশে তাদের ইলেকট্রনিক্স পণ্য বিপণন করতে চায়। তাই তাদের রিজিউন্যাল মার্কেটিং এক্সিকিউটিভের প্রধান করে একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠালেন। দলটি এদেশের মানুষের মাথাপিছু আয়, জীবনধারণ ব্যয়, সঞ্চয় ইত্যাদি বিষয়গুলো পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করলেন। এরপর প্রতিবেদন পেয়ে কর্তৃপক্ষ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, হরতাল, ধর্মঘট ইত্যাদির কথা মাথায় রেখে সাবধানে বিনিয়োগের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করলেন। [সরকারি এম এম কলেজ, যশোর]
ক
বিপণনের ব্যষ্টিক পরিবেশ কী?
খ
পরিবেশ ও বিপণন পরিবেশের মধ্যে সম্পর্ক আছে কি? যদি থাকে তা নিরূপণ কর।
গ
প্রতিনিধি দলটি বিপণনের সামষ্টিক পরিবেশের কোন উপাদান নিয়ে পর্যালোচনা করেছিল- ব্যাখ্যা কর।
ঘ
পতিবেদনের বাইরেও কর্তৃপক্ষ বিপণনের সামষ্টিক পরিবেশের যে উপাদানকে সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করেছেন। উদ্দীপকের আলোকে তার যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.পরিবেশ ও বিপণন পরিবেশের মধ্যে সম্পর্ক আছে কি? যদি থাকে তা নিরূপণ কর।

পরিবেশ ও বিপণন পরিবেশের মধ্যে সম্পর্ক আছে কি? যদি থাকে তা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিপণনের ব্যষ্টিক পরিবেশ কী?

বিপণনের ব্যষ্টিক পরিবেশ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব ইয়াসিন A1 সাইকেল স্টোরের প্রতিষ্ঠাতা। তার পরিচালনা দক্ষতা দ্বারা স্বল্পসময়ে তার প্রতিষ্ঠানটি সারাদেশে ব্যাপক সুনাম অর্জন করে। কিন্তু বিগত কয়েক মাস ধরে তাদের প্রতিষ্ঠানে শ্রমিকদের দ্বন্দ্ব থাকায় উৎপাদনে ব্যাঘাত ঘটায়। এমন সময় সমজাতীয় কিছু উৎপাদক তাদের বর্তমান পণ্যের মূল্য কমিয়ে বাজারে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করছে। এমতাবস্থায় জনাব ইয়াসিন খুব চিন্তিত হয়ে পড়েন। [ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা]
ক
সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে?
খ
প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ ও হুমকি সৃষ্টি করে- ব্যাখ্যা কর।
গ
জনাব ইয়াসিনের উৎপাদন কার্যক্রম বিপণনের কোন পরিবেশের উপাদানের কারণে ব্যাঘাত ঘটে? ব্যাখ্যা কর।
ঘ
ইয়াসিনের চিন্তার কারণ উদ্দীপকের আলোকে আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ ও হুমকি সৃষ্টি করে- ব্যাখ্যা কর।

প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ ও হুমকি সৃষ্টি করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে?

সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্র্যান্ড ইমেজ অর্জনকারী 'হাইস্পিড' কোম্পানি ২০১৫ সালে বাংলাদেশে 4G সেবা প্রদানের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়ে নিজস্ব কোম্পানির 4G সিমকার্ড চালু করেছে। বিষয়টি নতুন এবং আকর্ষণীয় হওয়ায় প্রতিটি সিমকার্ডের দাম তারা ২,০০০ টাকা নির্ধারণ করে। বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে ভালো ব্যবসায় কার্যক্রম পরিচালনা করলেও জেলা শহরগুলোতে তাদের গ্রাহকসংখ্যা খুবই কম। বিষয়টি নিয়ে কোম্পানির পরিচালক পর্ষদ গ্রাহক সৃষ্টির লক্ষ্যে কাজ করছে।
ক
ভোক্তাবাজার কী?
খ
বিপণন পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ কেন?
গ
সামষ্টিক পরিবেশের কোন উপাদানটির বিবেচনায় 'হাইস্পিড' কোম্পানি 4G সেবা চালু করেছে? বর্ণনা কর।
ঘ
উদ্দীপক অনুযায়ী 'হাইস্পিড' কোম্পানির করণীয় বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বিপণন পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ কেন?

বিপণন পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ভোক্তাবাজার কী?

ভোক্তাবাজার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পতিবেদনের বাইরেও কর্তৃপক্ষ বিপণনের সামষ্টিক পরিবেশের যে উপাদানকে সিদ্ধান্ত গ্রহণপ্রতিনিধি দলটি বিপণনের সামষ্টিক পরিবেশের কোন উপাদান নিয়ে পর্যালোচনা করেছিল- ব্যাপরিবেশ ও বিপণন পরিবেশের মধ্যে সম্পর্ক আছে কি? যদি থাকে তা নিরূপণ কর।বিপণনের ব্যষ্টিক পরিবেশ কী?ইয়াসিনের চিন্তার কারণ উদ্দীপকের আলোকে আলোচনা কর।জনাব ইয়াসিনের উৎপাদন কার্যক্রম বিপণনের কোন পরিবেশের উপাদানের কারণে ব্যাঘাত ঘটে? প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ ও হুমকি সৃষ্টি করে- ব্যাখ্যা কর।সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে?উদ্দীপক অনুযায়ী 'হাইস্পিড' কোম্পানির করণীয় বিশ্লেষণ কর।সামষ্টিক পরিবেশের কোন উপাদানটির বিবেচনায় 'হাইস্পিড' কোম্পানি 4G সেবা চালু করেছে?বিপণন পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ কেন?ভোক্তাবাজার কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।