উদ্দীপকে উল্লিখিত সামষ্টিক পরিবেশের উপাদানটি দেশের সামগ্রিক অর্থনীতিতে কিরূপ প্রভাব ফেলে তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত সামষ্টিক পরিবেশের 'রাজনৈতিক অস্থিতিশীলতা' উপাদানটি দেশের সামগ্রিক অর্থনীতিতে প্রতিকূল প্রভাব ফেলে। বাংলাদেশের বিপণন পরিবেশ কিছু ক্ষেত্রে সম্ভাবনাময় আবার কিছু ক্ষেত্রে দুর্বল। রাজনৈতিক অস্থিতিশীলতা বিপণন পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এ উপাদানটির প্রভাবে অনেকে পণ্য বিপণনকে ঝুঁকিপূর্ণ মনে করে। ইমন ঢাকার কাওরান বাজার হতে সবজি ক্রয় নিজস্ব ভ্যানে তা বিক্রয় করে। একদিন হরতাল চলাকালীন সবজি বিক্রয়ের সময় একদল লোক তার ভ্যানের ওপর আক্রমণ ও ভাংচুর চালায়। সে মারাত্মকভাবে আহত হয় এবং তার ব্যবসায় বন্ধ হয়ে যায়। হরতাল একটি রাজনৈতিক হাতিয়ার। হরতালের ফলে দেশের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে ইমনের যেমন স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়েছে, তেমনি হাজারো ব্যবসায়ীর স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে দেশের অর্থনীতি বাধাগ্রস্ত হয়। ভোক্তাদের নিকট পণ্য পৌঁছানো যায় না। অর্থ, সময় ও পণ্যের অপচয় হয়। আন্তর্জাতিক বাণিজ্যও বাধাগ্রস্ত হয়। এভাবে রাজনৈতিক পরিবেশ দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলে।
HSC Marketing 2nd Paper Chapter 2 : বিপনন পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 2 : বিপনন পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সামষ্টিক পরিবেশের উপাদানটি দেশের সামগ্রিক অর্থনীত…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর