উদ্দীপকে মিসেস হেনা সামষ্টিক পরিবেশের কোন উপাদানকে গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মিসেস হেনা সামষ্টিক পরিবেশের অন্তর্গত সাংস্কৃতিক পরিবেশের উপাদানকে গুরুত্ব দিয়েছেন। সাংস্কৃতিক পরিবেশ বলতে ঐসব উপাদানকে বোঝায় যা সমাজে বসবাসরত মানুষের মৌলিক মূল্যবোধ, বিশ্বাস, রীতিনীতি, অভ্যাস, আচার-আচরণ, প্রত্যক্ষণ এবং পোশাক-পরিচ্ছদে ব্যক্তিত্বকে প্রভাবিত করে। নববর্ষ উদযাপন, ঈদ, পূজা, বিজয় দিবস ইত্যাদি সাংস্কৃতিক পরিবেশের উদাহরণ। উদ্দীপকের মিসেস হেনা একজন ফ্যাশন ডিজাইনার। তিনি নববর্ষ, ১লা ফাল্গুন এবং অন্যান্য বিশেষ দিবসকে সামনে রেখে শাড়ি ও-থ্রি- পিসের ডিজাইন করে বাজারে সরবরাহ করেন। ফলে অল্প সময়ের মধ্যেই তিনি ব্যবসায়ে সফলতা লাভ করেন। মূলত তিনি সাংস্কৃতিক পরিবেশের অন্তর্গত বিভিন্ন দিবস এবং আচার-অনুষ্ঠানকে কেন্দ্র করে পোশাকের ডিজাইন করেন যা স্পষ্টত সামষ্টিক পরিবেশের অন্তর্গত সাংস্কৃতিক পরিবেশকেই নির্দেশ করছে। যা তাকে ব্যবসায়িকভাবে সফল করে তুলেছে।
HSC Marketing 2nd Paper Chapter 2 : বিপনন পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 2 : বিপনন পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে মিসেস হেনা সামষ্টিক পরিবেশের কোন উপাদানকে গুরুত্ব দিয়েছেন?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর