উদ্দীপকে কোন ধরনের বিমার প্রতি আলোকপাত করা হয়েছে এবং তা কতটুকু গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে গবাদি পশু বিমার প্রতি আলোকপাত করা হয়েছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে অধিক গুরুত্ব বহন করে। কোনো দুর্ঘটনার ফলে বা রোগাক্রান্ত হয়ে গবাদি পশু মারা গেলে ডেইরি ফার্মের মালিক যে ক্ষতিগ্রস্ত হন তা থেকে তাকে আর্থিকভাবে রক্ষার জন্য গবাদি পশু বিমার প্রচলন ঘটেছে। শুধু এর মৃত্যুর জন্যই নয়; বরং সাময়িক বা পূর্ণ অক্ষমতার জন্যও অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে তা বিমা করা হয়। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, গবাদি পশুর মৃত্যু একদিকে যেমন কৃষিকাজের বিঘ্ন ঘটায় তেমনি আর্থিক বিপর্যয় ডেকে আনে। এক্ষেত্রে কোনো দুর্ঘটনা বা রোগাক্রমণের ফলে পশুর মৃত্যু হলে তার ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য গবাদি পশুর বিমার প্রচলন হয়েছে। উক্ত বিমাটি বিমাগ্রহীতা ও দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিমা কৃষকদের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করে। কেননা রোগব্যাধি বা দুর্ঘটনার কারণে গবাদি পশু মারা গেলে সেক্ষেত্রে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করে থাকে। আবার, এরূপ বিমা কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক। যখন ঝুঁকি কম থাকে, তখন কৃষক ও, উদ্যোক্তারা পশুপালনে বেশি বিনিয়োগ করে। এছাড়া এরূপ বিমার, ফলে গবাদি পশু শিল্পের পাশাপাশি দুগ্ধ ও দুগ্ধসংশ্লিষ্ট শিল্প, চামড়া শিল্প এবং গবাদি পশু সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানেরও বিকাশ ঘটে। ফলে গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটে, কর্মসংস্থান সৃষ্টি হয় এবং দারিদ্রতা হ্রাস পায়। এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখে।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের বিমার প্রতি আলোকপাত করা হয়েছে এবং তা কতটুকু গুরু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর