উদ্দীপকে জনাব মামুন কোন ধরনের বিমা করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মামুন গবাদিপশু বিমা করেছেন। গবাদিপশুর মৃত্যুজনিত ক্ষতির হাত থেকে বিমাগ্রহীতাকে আর্থিকভাবে রক্ষার জন্য যে বিমাব্যবস্থার উদ্ভব ঘটেছে তাকে গবাদিপশু বিমা বলে। বিমাপত্রে উল্লেখ কোনো রোগে বা দুর্ঘটনায় গবাদিপশুর মৃত্যু হলেই বিমাগ্রহীতা ক্ষতিপূরণ লাভ করে। উদ্দীপকের জনাব মামুনের একটি ডেইরি ফার্ম রয়েছে। গত বছর রোগাক্রান্ত হয়েছিল ঐ ফার্মের বেশকিছু গরু। যার কারণে ফার্মটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই তিনি এ ধরনের ঝুঁকির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিমাপত্র সংগ্রহ করেছেন। রোগে বা দুর্ঘটনায় গবাদিপশু মারা গেলে মালিকপক্ষ তথা বিমাগ্রহীতাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যই গবাদিপশু বিমার উদ্ভব। এ বিমা ব্যতীত অন্যকোনো বিমার মাধ্যমে গবাদিপশুর ঝুঁকি হস্তান্তরের সুযোগ নেই। তাই নিঃসন্দেহে বলা যায়, জনাব মামুন গবাদিপশু বিমা করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব মামুন কোন ধরনের বিমা করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর