গবাদি পশু বিমা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: গবাদি পশুর মৃত্যুজনিত ক্ষতির হাত থেকে বিমাগ্রহীতাকে আর্থিকভাবে রক্ষার জন্য যে বিমা ব্যবস্থার উদ্ভব ঘটেছে তাকে গবাদি পশু বিমা বলে। গবাদি পশু বাণিজ্যিকভাবে পালন সারাবিশ্বেই গুরুত্বপূর্ণ উপজীবিকা। এটি দুধ, দুগ্ধজাত সকল খাদ্য, মাংস ও চামড়ার প্রধান উৎস। শিল্পের ব্যাপক প্রসার ও বৈদেশিক মুদ্রার সাশ্রয়ে এটি সহায়তা করে। কেবল গবাদি পশু বিমার কারণেই গবাদি পশু মালিকদের আয়কে নিরাপদ ও নিশ্চিত করা যায়। ফলে গবাদি পশু পালনে অনেকেই আগ্রহী হয়। তাই বলা যায়, গবাদি পশু বিমা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
গবাদি পশু বিমা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ কেন?
উত্তর