উদ্দীপকে জনাব রাহাত ব্যক্তিবিশেষের ক্ষতির জন্য কোন ধরনের মোটর গাড়ি বিমা করেছেন- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব রাহাত ব্যক্তিবিশেষের ক্ষতির জন্য জনদায়িত্ব বিমা করেছেন। মোটরগাড়ির কারণে সৃষ্ট ঝুঁকি নিরসনের জন্য মোটরগাড়ি 'বিমার প্রচলন ঘটেছে। এক্ষেত্রে মোটরগাড়ি চালকের দোষে ব্যক্তিবিশেষের ক্ষতি হলে তার দায় বিমা কোম্পানির ওপর ন্যস্ত করার জন্যই জনদায়িত্ব বিমা করা হয়। উদ্দীপকের জনাব রাহাত একটি গাড়ি কিনেছেন। সাথে সাথে তাকে তৃতীয়পক্ষের ব্যক্তিবিশেষ ও সম্পত্তির ক্ষতির জন্য পৃথক দুটি বিমা করতে হয়েছে। এক্ষেত্রে ব্যক্তিবিশেষের ক্ষতির জন্য তিনি জনদায়িত্ব বিমা করেছেন। কারণ এরূপ বিমায় কেবল ব্যক্তির ক্ষতি হলে বিমাদাবি পূরণ করা হয়। মোটর গাড়ি চালকের দোষে কোনো ব্যক্তি শারীরিকভাবে আঘাত পেলে বা আহত হলে তার দায় বর্তায় চালকের ওপর। ফলে চালককে ক্ষতিপূরণ দিতে হয়। তাই বলা যায়, ব্যক্তিবিশেষের ক্ষতির জন্য ক্ষতিপূরণের দায় বিমা কোম্পানির ওপর ন্যস্ত করার উদ্দেশ্যে জনাব রাহাত জনদায়িত্ব বিমা গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব রাহাত ব্যক্তিবিশেষের ক্ষতির জন্য কোন ধরনের মোটর গাড়ি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর