বকর সাহেব কোন ধরনের বিমা করেছেন- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বকর সাহেব মোটরগাড়ি বিমা করেছেন। নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে রাস্তায় মোটরগাড়ি দুর্ঘটনা ঘটলে তার ক্ষতিপূরণ প্রাপ্তির উদ্দেশ্যে যে বিমা করা হয় তাকে মোটরগাড়ি বিমা বলে। মোটরগাড়ি বিমা যানবাহন বিমার আওতাভুক্ত একটি বিমা পলিসি। উদ্দীপকের বকর সাহেবের তিনটি ট্রাক আছে। ট্রাকের অহরহ দুর্ঘটনা ঘটে বলে তিনি ট্রাক তিনটির ওপর বিমা করেছেন। কারণ বিমা করা থাকলে সেক্ষেত্রে দুর্ঘটনায় ট্রাকের ক্ষতি হলে তিনি বিমাকারীর কাছ থেকে ক্ষতিপূরণ পাবেন। ফলে সম্পত্তি হারিয়ে তাকে নিঃস্ব হতে হবে না। তার বিমার বিষয়বস্তু হলো ট্রাক।' তাই বলা যায়, বকর সাহেব মোটরগাড়ি বিমা করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
বকর সাহেব কোন ধরনের বিমা করেছেন- ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর