উদ্দীপকে Y বিমা কোম্পানি থেকে পলিসি গ্রহণ করা কতটা যৌক্তিক ছিল? বিশ্লেষণ কর।
উত্তর: রোমান ডেইরি ফার্ম 'Y [গণিত] বিমা কোম্পানি থেকে গবাদিপশু বিমা পলিসি গ্রহণ করা সম্পূর্ণ যৌক্তিক ছিল। দুর্ঘটনার ফলে বা রোগাক্রান্ত হয়ে গবাদিপশুর মৃত্যু ঘটলে এর মালিক যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় তা থেকে রক্ষার জন্য যে বিমা করা হয় তাকে গবাদিপশু বিমা বলে। এরূপ বিমা সাধারণত ১ বছর বা এর কম সময়ের জন্য হয়ে থাকে। উদ্দীপকে রোমান ডেইরি ফার্ম তাদের ফার্মের ৫০০টি গরুর জন্য 'Y [গণিত] বিমা কোম্পানি থেকে একটি পলিসি গ্রহণ করেছে। এখানে বাণিজ্যিকভাবে গবাদিপশু পালন করা হয়। তাই গবাদিপশুর মৃত্যুজনিত কিংবা কোনো দুর্ঘটনাজনিত ক্ষতি হতে রক্ষার জন্য রোমান ডেইরি ফার্ম 'Y [গণিত] বিমা কোম্পানি থেকে বিমা পলিসি গ্রহণ করে, যা গবাদিপশু বিমা হিসেবে পরিচিত। যেকোনো কারণে একটি গরুর দুর্ঘটনা ঘটলে বা রোগাক্রান্ত হলে অতি দ্রুত তা অন্য গরুর মাঝে ছড়িয়ে পড়তে পারে। তখন রোমান ডেইরি ফার্ম ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে। এমনকি ডেইরি ফার্মটি বন্ধও হয়ে যেতে পারে। ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে এবং ঝুঁকি কমাতে রোমান ডেইরি ফার্ম-এর 'Y [গণিত] বিমা কোম্পানি থেকে গবাদিপশু বিমা পলিসিটি গ্রহণ করা তাই যুক্তিসঙ্গত ছিল।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
উদ্দীপকে Y বিমা কোম্পানি থেকে পলিসি গ্রহণ করা কতটা যৌক্তিক ছিল? বিশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর