উদ্দীপকে স্টার মিলস লিমিটেড কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ষ্টার মিলস কোম্পানি লিমিটেড আর্থিক ঝোঁকের সম্মুখীন হতে পারে। প্রতিষ্ঠানের ঋণ মূলধন ব্যবহারের ফলে ঋণ ও ঋণের সুদ পরিশোধ করার অক্ষমতার যে সম্ভাবনা তা থেকে সৃষ্ট ঝুঁকি হলো আর্থিক ঝুঁকি। প্রতিষ্ঠানের ঋণ মূলধনের পরিমাণের ওপর আর্থিক ঝুঁকি নির্ভর করে। কোন প্রতিষ্ঠানের ঋণকৃত মূলধন না থাকলে ওই প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি থাকে না। আর্থিক ঝুঁকির জন্য কোন প্রতিষ্ঠান দেউলিয়াও হয়ে যেতে পারে। উদ্দীপকে ষ্টার মিলস লি. আর্থিক ঝুঁকির সম্মুখীন হতে পারে। কেননা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠান ৫০ লক্ষ টাকার ঋণ গ্রহণে একটি নতুন মেশিন ক্রয় করে। ব্যবহার করে কোম্পানির ঋণ পরিশোধ ও ঋণেরসুদ পরিশোধ করতে পারবে কিনা তার একটি অনিশ্চয়তা থেকে যায়। ঋণের সুদ ও আসল নির্দিষ্ট সময়ে পরিশোধ করা বাধ্যতামূলক। যদি ব্যর্থ হয় প্রতিষ্ঠান দেউলিয়া হতে পারে। তাছাড়া উক্ত বিনিয়োগের মাধ্যমে কোম্পানির উৎপাদন বৃদ্ধি পেয়ে বিপুল পরিমাণে অর্থ উপার্জন করা সম্ভাবনা থাকে। সম্পূর্ণ অনিশ্চিত। সুতরাং বলা যায়, স্টার মিলস লি. আর্থিক ঝুঁকির সম্মুখীন হতে পারে।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
উদ্দীপকে স্টার মিলস লিমিটেড কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারে? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর