উদ্দীপকে জনাব রাশেদ দুটি বীমা কোম্পানির সাথে কোন ধরনের বীমা চুক্তি করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রাশেদ দুটি বীমা কোম্পানির সাথে যেই বীমা করে তা হলো দ্বৈত বিমা। যখন একক বীমাযোগ্য বিষয়বস্তুর ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য একাধিক বীমা কোম্পানির নিকট বীমা করা হয় তখন তাকে দ্বৈতবিমা বলা হয়। এই বীমা সাধারণত অধিক মূল্যের কোন বিষয়বস্তু বা সম্পত্তির বিপরীতে করা হয়ে থাকে। মূলত বিমাকৃত মূল্য না পাওয়ার ঝুঁকি এড়ানোর জন্যই এই বীমা করা হয়। এই বিমায় জড়িত সকল বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করে থাকে, তবে তা আনুপাতিক হারে।আর সর্বমোট ক্ষতিপূরণের পরিমাণ বিমাকৃত সম্পদের আসল মূল্যের সমান বা কম হয়ে থাকে। উদ্দীপকে জনাব রাশেদ তার ঝুকি বহুল গ্লাস কারখানা টি কর্ণফুলী বীমা কোম্পানি ও মধুমতি বীমা কোম্পানি নামে দুটি বীমা কোম্পানির সঙ্গে দুটি বিমা চুক্তি করে। দ্বৈত বিমার ক্ষেত্রে একক বীমাযোগ্য বিষয়বস্তুর বিপরীতে একের অধিক বীমা কোম্পানির সঙ্গে বীমা চুক্তি সম্পাদিত হয় তাই জনাব রাশেদের দুইটি বীমা কোম্পানির সাথে বীমা চুক্তি করাটি দ্বৈতবিমার অন্তর্গত।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব রাশেদ দুটি বীমা কোম্পানির সাথে কোন ধরনের বীমা চুক্তি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর