উদ্দীপকে উল্লিখিত কর্ণফুলী বীমা কোম্পানি যে নীতির আলোকে মধুমতি বীমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করে তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: কর্ণফুলী বীমা কোম্পানি অবদানের নীতির আলোকে মধুমতি বীমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করাটা যৌক্তিক। অবদানের নীতি অনুযায়ী যখন কোন একক বিষয়বস্তুর ওপর একাধিক বীমা কোম্পানির সাথে বীমা করা হয়ে থাকে সেক্ষেত্রে কোনো ক্ষতি হলে সে ক্ষতিপূরণ সকলে আনুপাতিক হারে প্রদান করে। তবে জীবন বীমা ও ব্যক্তিগত দুর্ঘটনা বীমার ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য নয়। উদ্দীপকে জনাব রাশেদ তার কারখানার জন্য দুইটি বীমা কোম্পানির সাথে দ্বৈত বিমা পত্র গ্রহণ করে। যখন তার কারখানাটি দুর্ঘটনায় পড়ে ৬ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয় তখন কর্ণফুলী বিমান কোম্পানি তার দাবীকৃত সম্পন্ন ক্ষতিপূরণ প্রদান করে। যদিও জনপ্রশ্বের দুইটি বিমান কোম্পানির সাথে বীমা করেছেন। দ্বৈত বিমার ক্ষেত্রে জড়িত সকল বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদানের সময় সমানভাবে আনুপাতিক হারে ক্ষতিপূরণ করবে অবদানের নীতি অনুযায়ী। কিন্তু উদ্দীপকে জনাব রাশেদের ক্ষতিপূরণ বাবদ ৬ লক্ষ টাকা কর্ণফুলী বীমা কোম্পানি একাই পরিশোধ করে, যদিও দুটি কোম্পানির আনুপাতিক হারে অর্থাৎ তিন লক্ষ করে ক্ষতিপূরণ দেওয়া উচিত। এখানে যেহেতু কর্ণফুলী একাই ছয় লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে তাহলে এখন অবদানের নীতি অনুযায়ী তিন লক্ষ টাকা মধুমতি বীমা কোম্পানির কর্ণফুলী বীমা কোম্পানিকে দিতে হবে। সুতরাং কর্ণফুলী বীমা কোম্পানির ক্ষতিপূরণ দাবি যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কর্ণফুলী বীমা কোম্পানি যে নীতির আলোকে মধুমতি বীমা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর