গ্রীন ফার্ম লি.-এর 'Y [গণিত] বিমা কোম্পানি থেকে বিমা পলিসি গ্রহণ করা কতটুকু যৌক্তিক ছিল? উদ্দীপকের আলোকে যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে গ্রীন ফার্ম লি. এর Y বিমা কোম্পানি থেকে গবাদিপশু বিমা পলিসি গ্রহণ করা সম্পূর্ণ যৌক্তিক। গবাদিপশুর মৃত্যুজনিত ক্ষতির হাত থেকে বিমাগ্রহীতাকে আর্থিকভাবে রক্ষার জন্যই গবাদিপশু বিমার উদ্ভব হয়েছে। সাধারণত ১ বছর বা এর চেয়ে কম সময়ের জন্য এরূপ বিমা করা হয়ে থাকে। উদ্দীপকে গ্রীন ফার্ম লিমিটেড এর ডেইরি বিভাগে ১০০০টি গরু রয়েছে। গ্রীন ফার্ম এই ১০০০টি গরুর জন্য Y কোম্পানি থেকে একটি বিমা পলিসি গ্রহণ করে। গরু গবাদিপশু বিধায় গ্রীন ফার্মের গৃহীত বিমাপত্রটি নির্দ্বিধায় গবাদিপশু বিমা। এই ১০০০টি গবাদিপশু গরু গ্রীন ফার্মের জন্য সম্পদস্বরূপ। তাই গরুর আকস্মিক রোগ বা মৃত্যুজনিত কারণে গ্রীন ফার্ম লিমিটেডকে অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে হবে। এরূপ গবাদিপশু বিমার মাধ্যমে গ্রীন ফার্ম Y কোম্পানি হতে আর্থিক ক্ষতিপূরণ আদায় করতে পারবে। সুতরাং, গ্রীন ফার্ম লিমিটেড কর্তৃক গবাদিপশু বিমাপত্র গ্রহণ করার সিদ্ধান্তটি সঠিক।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
গ্রীন ফার্ম লি.-এর 'Y বিমা কোম্পানি থেকে বিমা পলিসি গ্রহণ করা কতটু…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর