উদ্দীপকের করিম সাহেব কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের করিম সাহেব শস্য বিমাপত্র গ্রহণ করেন। এ বিমাপত্র প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে বিমাগ্রহীতার শস্য বা ফসলের আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেয়। ফসল ও শস্যের ক্ষতির বিপরীতে এ বিমা একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা। উদ্দীপকে করিম সাহেব একজন কৃষক। প্রতি বছরই বন্যা, খরা, চুরি, ডাকাতি এবং পোকামাকড়ের আক্রমণে তার ফসলের ক্ষতি হয়। ফলে তিনি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এই ক্ষতি থেকে মুক্তি পেতে তিনি একটি বিমা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হন। কৃষিকাজে প্রাকৃতিক ঝুঁকির আশঙ্কা থাকে। প্রাকৃতিক ঝুঁকি শস্য বিমার ঝুঁকির অন্তর্গত। তাই বলা যায়, করিম সাহেব শস্য বিমাপত্র গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
উদ্দীপকের করিম সাহেব কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর