উদ্দীপকের করিম সাহেব যে বিমাপত্র গ্রহণ করেছেন তা দেশের অর্থনৈতিক উন্নয়নে কীরূপ ভূমিকা রাখে? বিশ্লেষণ করো।
উত্তর: শস্য বিমাপত্র কৃষি খাতকে স্থিতিশীল করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিপদ ফসল ও শস্যের অনেক ক্ষতি করে। এতে কৃষক অসহায় ও নিঃস্ব হয়ে পড়ে। এ ধরনের অসহায় অবস্থায় শস্য বিমা আর্থিক ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়। উদ্দীপকের করিম সাহেব একজন কৃষক। তিনি ফসলের ঝুঁকির বিপরীতে একটি শস্য বিমা করেন। এর ফলে তার ফসলের সার্বিক ঝুঁকির নিরাপত্তা বিমা প্রতিষ্ঠান বহন করে। করিম সাহেব এ বিমার আওতায় উৎপাদন অব্যাহত রাখতে পারবেন। ফলে তিনি ফসল উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করবেন। এ বিমা কৃষি উন্নয়নে আর্থিক সহায়তা দিয়ে ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর করে। আবার কৃষকের আয়ের স্থিতিশীলতা রক্ষা করে। ফলে এ বিমা কৃষকদের আত্মনির্ভরশীল করে সার্বিকভাবে কৃষি উন্নয়নে সহায়তা করে। তাই বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে শস্য বিমা ভূমিকা রাখে।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
উদ্দীপকের করিম সাহেব যে বিমাপত্র গ্রহণ করেছেন তা দেশের অর্থনৈতিক উন…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর