বিমা কোম্পানির অতিরিক্ত প্রিমিয়াম দাবি কতটা যৌক্তিক বলে। তুমি মনে কর? যুক্তিসহ লেখ।
উত্তর: বিমা কোম্পানির অতিরিক্ত প্রিমিয়াম দাবি সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি। বিমাচুক্তিতে বিমা কোম্পানি বিমাগ্রহীতার ঝুঁকি বহনের নিশ্চয়তা দেয়। এর বিপরীতে বিমাগ্রহীতা বিমা কোম্পানিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রিমিয়াম হিসেবে প্রদান করে থাকে। এটি হলো বিমা কোম্পানি কর্তৃক ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্য। উদ্দীপকে ওমর ফারুক আলিকো ইন্স্যুরেন্সে ১৮ বছর মেয়াদি একটি জীবন বিমা গ্রহণ করেন। প্রতি ৬ মাস অন্তর তিনি কিস্তি প্রদান করেন। বিমাচুক্তি অনুযায়ী তিনি ছয়টি রোগের জন্য চিকিৎসা ব্যয় পাবার দাবিদার। কোন ধরনের রোগাক্রামণ বা কোন ধরনের অসুস্থতায় বিমা কোম্পানি চিকিৎসা ব্যয়ভার বহন করবে তা উল্লেখ থাকে। তিনি যে বিমা করেছিলেন তাতে ছয়টি রোগের নাম উল্লেখ ছিল, যাতে হৃদ রোগের কথা উল্লেখ নেই। উদ্দীপকে ২ বছর অতিবাহিত হওয়ার পর বিমা কোম্পানি হৃদ রোগের কথা জানতে পেরে তার ব্যয়ভার বহনের জন্য প্রতি কিস্তিতে ৯০০ টাকা অতিরিক্ত প্রদান করতে বলে। ৯০০ টাকা অতিরিক্ত প্রিমিয়াম দিলে ওমর ফারুক মোট সাতটি রোগের চিকিৎসা ব্যয় পাবেন। তাই বলা যায়, বিমা কোম্পানির অতিরিক্ত প্রিমিয়াম দাবি সম্পূর্ণ যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
বিমা কোম্পানির অতিরিক্ত প্রিমিয়াম দাবি কতটা যৌক্তিক বলে। তুমি মনে ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর