উদ্দীপকে উল্লিখিত "পায়রা সংস্থার গৃহীত বিমাপত্র হতে বলাকা সংস্থার বিমাপত্রের আওতা ব্যাপক।"- উদ্দীপকের আলোকে তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'পায়রা সংস্থার গৃহীত বিমাপত্র হতে বলাকা সংস্থার বিমাপত্রের আওতা ব্যাপক।'- উক্তিটি যথার্থ। মোটরগাড়ি যানবাহন আইনের আওতাধীন যে সকল ঝুঁকি মোটরগাড়ি মালিকের কাঁধে পড়ে তার জন্য বাধ্যতামূলকভাবে যে বিমাপত্র গ্রহণ করতে হয় তাকে আইন বিমাপত্র বলে। পক্ষান্তরে, একটি বিমাপত্রের অধীনে অনেকগুলো মোটর ঝুঁকি অন্তর্ভুক্ত করে যে বিমাপত্র গ্রহণ করা হয় তাকে সার্বিক মোটর বিমাপত্র বলে যা বলাকা পরিবহন সংস্থা করেছে। উদ্দীপকে দেখা যায়, পায়রা পরিবহন সংস্থা বিআরটিসি থেকে লাইসেন্স গ্রহণের সময় বাধ্যতামূলকভাবে একটি বিমাপত্র নিতে হয়েছিল। পায়রা পরিবহন সংস্থার বিমাপত্রটি আইন বিমার এ বিমাপত্র অনুযায়ী মোটরগাড়ি দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু বা শারীরিক জখমজনিত দায়ের জন্য বিমা কোম্পানি আর্থিক সহায়তা করে থাকে। আবার গাড়ির চালক বা গাড়িতে কর্মরত অন্যান্য শ্রমিকদের মৃত্যু বা শারীরিক জখমজনিত দায়ের জন্যও বিমা কোম্পানি আর্থিক সহায়তা দেয়। পক্ষান্তরে, বলাকা পরিবহন সংস্থাটি পরিবহন ব্যবসায়ে যুক্ত বিভিন্ন ঝুঁকির কথা বিবেচনা করে সমগ্র ঝুঁকির বিরুদ্ধে একটিমাত্র বিয়াপত্র ক্রয় করেছেন যা সার্বিক মোটর বিমা বা সার্বিক মোটরযান বিমা নামে পরিচিত। সার্বিক মোটর বিমাপত্রে বিমাগ্রহীতার পরিবারের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়। এ পর্যায়ে এটা দুর্ঘটনা বিমার মতো। অন্যদিকে এ বিমা চুরি, অগ্নিকাণ্ড ইত্যাদি কারণে গাড়িটির ক্ষয়ক্ষতি হলে তাও গ্রহণ করে, সেক্ষেত্রে এটা সম্পত্তি বিমা। আবার এটা তৃতীয়পক্ষের ঝুঁকি গ্রহণ করে বলে এটা দায় বিমার কাজও করে। সার্বিক মোটরযান বিমাপত্র বিভিন্ন ধরনের ঝুঁকির দায় একক বিমাপত্রের আওতায় বিমা কোম্পানির ওপর ন্যস্ত করে। এককথায় বলা যায়, আইন বিমার চেয়েও সার্বিক মোটরযান বিমার আওতা ব্যাপক। সুতরাং উদ্দীপকে উল্লিখিত 'পায়রা সংস্থার গৃহীত বিমাপত্র হতে বলাকা সংস্থার বিমাপত্রের আওতা ব্যাপক।'- উক্তিটি যথার্থ।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত "পায়রা সংস্থার গৃহীত বিমাপত্র হতে বলাকা সংস্থার ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর